1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

কবিরহাট উপজেলায় বাংলাদেশ ইসলামি ছাএশিবিরের আয়োজনে ২০২৬ সালের এসএসসি, ভোকেশনাল ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৫৫ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ৪১ বার পঠিত

নুর আলাম বিপ্লব

সকাল ৯টায় উপজেলার শিরিনগার্ডেন অডিটরিয়ামে অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের এ সংবর্ধনা দেওয়া হয়। নোয়াখালী জেলা দঃ ছাএশিবিরের সভাপতি আরাফাত হোসেন সিফাত এর সভাপতিত্বে

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামি ছাএশিবিরের কেন্দ্রীয় মানব সম্পদ সম্পাদক নোমান হোসেন নয়ন,

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত কবিরহাট উপজেলার জামায়াতের আমির ফখরুল ইসলাম মিলন, নোয়াখালী ৫ আসনের জামায়াতের এমপি প্রার্থী অধক্ষ বেলায়েত হোসেন কবিরহাট উপজেলায় জামায়াতের সেক্রেটারি মোহা্ম্মদ ইয়াছিন, নোয়াখালী পৌর ছাএশিবিরের সভাপতি আবদুল্লা আল মাহবুব।

এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, , অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীরা তাদের সাফল্যের অনুভূতি তুলে ধরেন। প্রধান অতিথি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে ভবিষ্যৎ শিক্ষাজীবন নিয়ে বিভিন্ন পরামর্শ দেন। তিনি শিক্ষার্থীদের মাদক ও অপরাধ থেকে দূরে থেকে নৈতিক জীবনযাপন, নিয়মিত পড়াশোনা, সুশিক্ষা অর্জন এবং নিজেদের যোগ্য ও মানবিক মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। পাশাপাশি নারী শিক্ষার অগ্রযাত্রা অব্যাহত রাখার ওপরও গুরুত্বারোপ করেন। বিশেষ অতিথিরা বলেন, কৃতি শিক্ষার্থীদের এমন স্বীকৃতি তাদের পড়াশোনায় আরও উৎসাহিত করবে। পাশাপাশি অন্য শিক্ষার্থীরাও ভালো ফলাফলের জন্য অনুপ্রাণিত হবে। অনুষ্ঠান শেষে জিপিএ-৫ প্রাপ্ত ৫৫ জন শিক্ষার্থীর হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park