1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের বিশেষ অভিযান ইয়াবা সহ যুবক আটক

  • প্রকাশের সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৩০ বার পঠিত

হামিদুল হক মার্শাল
নাইক্ষ্যংছড়ি,প্রতিনিধি

বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের রাত্রীকালীন টহল ডিউটিতে ​মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের বিশেষ অভিযান পরিচালনা কালে ২১৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১০ পুরিয়া গাঁজা, ও মাদক বিক্রির ৪৯৫০/- ( চার হাজার নয়শত পঞ্চাশ) টাকাসহ বাইশারীর কুখ্যাত মাদক ব্যবসায়ী রুহুল আমিন (৩৮), পিতা- মোশাররফ আলী, সাং-উত্তর বাইশারী, ৭নং ওয়ার্ড , ২নং বাইশারী ইউপি, থানা-নাইক্ষ্যংছড়ি, জেলা-বান্দরবানকে গ্রেফতার করা হয়।
​অদ্য ২৪ আগস্ট ২০২৬ তারিখ রাত ০১.০৫ ঘটিকার সময় *নাইক্ষ্যংছড়ি থানাধীন ২নং বাইশারী ইউনিয়নের ৭নং ওয়ার্ডস্থ পুরাতন ইউনিয়ন পরিষদের পুর্বপার্শ্বের খোলা মাঠে* থেকে বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ মনজুর আহসানের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ শওকত জামিল এবং সঙ্গীয় ফোর্স এই অভিযানে অংশ নেন।

​গ্রেফতারকৃত আসামী রুহুল আমিন (৩৮) নাইক্ষ্যংছড়ি থানাধীন ২নং বাইশারী ইউনিয়নের উত্তর বাইশারী গ্রামের মোশাররফ আলী ও মৃত আনোয়ারা বেগমের ছেলে।সে দীর্ঘ যাবৎ বাইশারী পুরাতন ইউনিয়ন পরিষদের সামনে সহযোগী কয়েকজন আসামীসহ মাদকদ্রব্য ইয়াবা ও গাঁজা বিক্রি করিয়া আসিতেছে। ইতি পূর্বে ও সে ২ বার মাদকসহ গ্রেফতার হয়েছে। সে ২১৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১০ পুরিয়া গাঁজা, ও মাদক বিক্রির ৪৯৫০/- ( চার হাজার নয়শত পঞ্চাশ) টাকাসহ পুরাতন পরিষদের পূর্বপার্শ্বের খোলা জায়গায় সহযোগী ৩ জন আসামীসহ মাদকদ্রব্য ইয়াবা ও গাঁজা বিক্রির সময় পুলিশের অভিযানে ১ জন আসামী রুহুল আমিন ধৃত হয়। এ বিষয়ে ধৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park