1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নওগাঁয় বিশ্ব বিদ্যালয়ের শুভ উদ্বোধন করলেন মাননীয় শিক্ষা মন্ত্রী কবিরহাটে বিএনপি নেতা কে ছুরিকাঘাত করে হত্যা, ফাঁসির দাবিতে মানববন্ধন ।।ভারতীয় নারী ও শিশুকে বাংলাদেশী সন্দেহে পুশইনের অভিযোগ,বেনাপোলের অনিশ্চয়তায় অর্ধহারে অনাহারে দিন কাটছে।। নিকলীর জারুইতলা ভেন্যু কেন্দ্রে এইচএসসি পরীক্ষা পরিদর্শনে ইউএনও রেহানা মজুমদার (মুক্তি) পাটকেলঘাটায় কুখ্যাত মাদক ব্যবসায়ী ছাত্রলীগ নেতা শুভ ও অর্থদাতা শেখ শাহাবাজ কে গ্রেপ্তারের দাবিতে সচেতন নাগরিক সমাজের বিশাল মানববন্ধন ঝিনাইগাতী ক্ষুদ্র বণিক সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত স্ত্রীকে চলন্ত মোটরসাইকেল থেকে ফেলে দিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে বন্যার্তদের মাঝে তারেক রহমানের উপহারের ত্রাণ ও ওষুধ বিতরন। বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান ২০২৬ এর উদ্বোধন করলেন সেনাবাহিনী প্রধান কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তরুণ আল-আমিনের

কালিহাতীতে ডিএনসির অভিযানে ১০১ পিস ইয়াবাসহ স্বপন সাহা আটক

  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ১৭৮ বার পঠিত

শুভ্র মজুমদার
স্টাফ রিপোর্টার:

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), টাঙ্গাইল জেলা কার্যালয়।

ডিএনসি সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ৯ জুলাই (বৃহস্পতিবার) দুপুরে কালিহাতী থানার থানাপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আহসানুল কবির বুলবুলের সার্বিক দিকনির্দেশনায় পরিচালিত এ অভিযানের নেতৃত্ব দেন উপ-পরিদর্শক মোহাম্মদ রাশিদুল ইসলাম।

অভিযানের সময় থানাপাড়ায় হালিম দারোগার বাড়ির ভাড়াটিয়া স্বপন সাহার বসতঘর এবং তার শরীরে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে তার লুঙ্গির কোঁচরে লুকিয়ে রাখা একটি পলিথিনের প্যাকেট থেকে ১০১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই তাকে আটক করা হয়।

আটক স্বপন সাহা (৪৫) কালিহাতী উপজেলার খিলদা গ্রামের মৃত কানাই লাল সাহার ছেলে। বর্তমানে তিনি থানাপাড়া এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

এ ঘটনায় উপ-পরিদর্শক মোহাম্মদ রাশিদুল ইসলাম বাদী হয়ে কালিহাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। আইনগত প্রক্রিয়া শেষে আটক ব্যক্তিকে আদালতে পাঠানো হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park