1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নওগাঁয় বিশ্ব বিদ্যালয়ের শুভ উদ্বোধন করলেন মাননীয় শিক্ষা মন্ত্রী কবিরহাটে বিএনপি নেতা কে ছুরিকাঘাত করে হত্যা, ফাঁসির দাবিতে মানববন্ধন ।।ভারতীয় নারী ও শিশুকে বাংলাদেশী সন্দেহে পুশইনের অভিযোগ,বেনাপোলের অনিশ্চয়তায় অর্ধহারে অনাহারে দিন কাটছে।। নিকলীর জারুইতলা ভেন্যু কেন্দ্রে এইচএসসি পরীক্ষা পরিদর্শনে ইউএনও রেহানা মজুমদার (মুক্তি) পাটকেলঘাটায় কুখ্যাত মাদক ব্যবসায়ী ছাত্রলীগ নেতা শুভ ও অর্থদাতা শেখ শাহাবাজ কে গ্রেপ্তারের দাবিতে সচেতন নাগরিক সমাজের বিশাল মানববন্ধন ঝিনাইগাতী ক্ষুদ্র বণিক সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত স্ত্রীকে চলন্ত মোটরসাইকেল থেকে ফেলে দিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে বন্যার্তদের মাঝে তারেক রহমানের উপহারের ত্রাণ ও ওষুধ বিতরন। বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান ২০২৬ এর উদ্বোধন করলেন সেনাবাহিনী প্রধান কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তরুণ আল-আমিনের

*‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ’ প্রতিপাদ্যে র‍্যালি, আলোচনা ও ভিডিও প্রদর্শনী

  • প্রকাশের সময় : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৮১ বার পঠিত

নুর আলাম বিপ্লব

*কবিরহাট, নোয়াখালী:* ‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালীর কবিরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে সোমবার (৬ জুলাই) উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা ও ভিডিও চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।

কবিরহাট উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নোয়াখালী-৫ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ ফখরুল ইসলাম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা পূদম পুষ্প চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সঞ্চালনা করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মাহবুবুর রহমান।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সানজিয়া ইসলাম জুইন, উপজেলা মৎস্য কর্মকর্তা সৃজন সরকার এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আহসান হায়দার চৌধুরী।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষি উদ্যোক্তা, পল্লী উন্নয়ন সমিতির সদস্য, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

আলোচনা সভা শেষে পল্লী উন্নয়ন কার্যক্রম ও সরকারের বিভিন্ন উন্নয়ন উদ্যোগ নিয়ে একটি তথ্যবহুল ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। বক্তারা গ্রামীণ অর্থনীতি শক্তিশালীকরণ, কৃষি ও আত্মকর্মসংস্থানের প্রসার এবং টেকসই পল্লী উন্নয়নে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে কৃষি উদ্যোক্তা ও পল্লী উন্নয়ন সমিতির সদস্যদের মাঝে বিভিন্ন ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park