
(খালেদ বীন আঃ আজিজ) গত ১৯ ফেব্রুয়ারী টঙ্গী ঝিনু মার্কেট এলাকার একটি বহুতল ভবনের ছাদে ঝগড়া করতে গিয়ে ছাদ থেকে পরে যায় রানা গিলবাট ক্রুশ (৩৭)। এসময় আসামী কার্তিক কৈরী ওরফে নিখিল (২৮) ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এসময় রানা গিলবাট ক্রুশ(৩৭)কে দ্রুত স্হানীয় হাসপাতালে নিয়ে যায়। পরে তাকে উত্তরা এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়, গত২০ফেব্রুয়ারী চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। উল্লেখ থাকে তারা দুজনেই একই মালিকের বাসায় কাজ করত। নিহত রানা গিলবাট ক্রুশ গাড়ি চালাতেন এবং আসামি কার্তিক বৈরী ওরফে নিখিল একই মালিকের বাসার মালির ছিলেন। তাদের ছুট্ট বিষয় নিয়ে কথা কাটাকাটি হয় পরে একসময় আসামি ক্রুশকে কাজ আছে বলে বহুতল ভবনের ছাদে ডেকে নিয়ে যায় এক পর্যায়ে ঝগড়া করতে গিয়ে রানা গিলবাট ক্রশ ছাদ থেকে পরে যায়। ঘটনা ঘটার সাথে সাথে আসামি নিখিল পালিয়ে গেলে পুলিশ তাকে আর খোজে পাচ্ছিল না। গত ৪ মার্চ বিশেষ অভিযান চালিয়ে আসামি নিখিলকে চট্টগ্রাম বাশখালি পুকুরিয়া চা বাগান এলাকা থেকে গ্রেফতার করেন টঙ্গী থানার এস আই ইয়াসিন আরাফাতের একটি চৌকস দল। টঙ্গী পূর্ব থানার এস আই ইয়াসিন আরাফাত ঢাকা পোষ্ট ৭১কে বলেন আসামি নিখিল হত্যার কথা স্বীকার করেছেন।স্বীকারোক্তিমুলক জবান বন্দীর জন্য আসামিকে আদালতে প্রেরন করা হয়েছে।