1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা তারুণ্যকে কাজে লাগিয়ে সাভার উপজেলা থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি দুর করতে চাই – মোঃ তমিজ উদ্দিন মামুদনগর যুব সংঘের পুনরায় সভাপতি হলেন জনাব মোঃ আরিফুল ইসলাম এবং সম্পাদক হলেন জনাব মো: হুমায়ুন কবির। কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন

কুয়াকাটা অবৈধ মাছের রেনু ধরায় চার জেলে আটক

  • প্রকাশের সময় : বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ১৬৬ বার পঠিত

এস এম ইমরান আল-আব্দুল্লাহ
ফটো সাংবাদিক পটুয়াখালী।

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন চর বিজয় থেকে অবৈধ মাছের রেনু ধরা অবস্থায় একটি ট্রলারসহ চার জেলেকে আটক করেছে বন বিভাগ। মঙ্গলবার সকাল ১০টার দিকে সমুদ্রে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের ট্রলার থেকে অন্তত ৫০ হাজার বিভিন্ন প্রজাতির মাছের রেনু জব্দ করা হয়েছে।
আটককৃতরা হলেন, হাবিবুর রহমান (৪২), দিদারুল ইসলাম (৪৪), আবুল বাশার (৪৩), জাহাঙ্গীর হোসেন (৩৮)। এদের সকলের বাড়ি খুলনা জেলার কয়রা উপজেলার অন্তবুনিয়া গ্রামে। বন বিভাগ জানিয়েছে, আটককৃতদের দুপুরের দিকে মহিপুর রেঞ্জ অফিসে আনা হয়েছে। পরে মুচলেকা রেখে ট্রলার ও আটককৃত জেলেদের ছেড়ে দেওয়া হয়েছে। জব্দকৃত মাছের রেনু সমুদ্রে অবমুক্ত করা হয়েছে।
মহিপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, কুয়াকাটা সংলগ্ন সমুদ্রের মধ্যে জেগে ওঠা চর বিজয় এ রোপনকৃত গাছের চারা দেখতে যাই। সেখানে অবৈধ জাল দ্বারা মাছের রেনু ধরা অবস্থায় চার জেলেকে আটক করা হয়। এ সময় তাদের ট্রলারে থাকা মাছের রেনু সমুদ্রে অবমুক্ত করেছি। আটককৃতদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়েছে। পরবর্তীতে আবার মাছের রেনু অবৈধভাবে ধরলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park