
(খালেদ বীন আঃ আজিজ, ধামরাই প্রতিনিধি)
আগামী ১১মে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে পুনরায় ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করার ঘোষণা দিলেন সিরাজ উদ্দিন সিরাজ। তিনি বর্তমানে ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান বটে। সিরাজ উদ্দিন কুশুরা নবযুগ ডিগ্রি কলেজের ছাত্র সংসদের ভিপি ছিলেন। তিনিনঢাকা জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ছিলেন। ধামরাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন এবং বর্তমানে তিনি ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান ও বটে। যদিও তিনি এইবার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন কিন্তু তার সিদ্ধান্ত পরিবর্তন করে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে পুনরায় ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করার ঘোষণা দিলেন। তিনি বিগত দিনে সামাজিক কাজকর্ম থেকে শুরু করে স্কুল কলেজের কাজ সহ বিভিন্ন উন্নয়নমুলক কাজের সাথে জড়িত ছিলেন। তিনি মনে করেন বিগত দিনে জনগণের পাশে থেকে কাজ করেছি এবং আগামী দিনেও জনগণের পাশে থেকে আলহাজ্ব বেনজীর আহমেদ এর নেতৃত্বে আধুনিক ধামরাই গড়ার লক্ষ্যে কাজ করে যাব এটাই আমার প্রতিশ্রুতি।