1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা তারুণ্যকে কাজে লাগিয়ে সাভার উপজেলা থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি দুর করতে চাই – মোঃ তমিজ উদ্দিন মামুদনগর যুব সংঘের পুনরায় সভাপতি হলেন জনাব মোঃ আরিফুল ইসলাম এবং সম্পাদক হলেন জনাব মো: হুমায়ুন কবির। কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন

পূর্বধলায় ৭ই মার্চ উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ২২০ বার পঠিত

রুহুল সরকার পূর্বধলা (নেত্রকোনা ) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় ঐতিহাসিক ৭ মার্চ যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে প্রস্তুতিমূলক সভা আজ (৩ মার্চ) রবিবার উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ খবিরুল আহসান এর সভাপতিত্বে পরিচালিত সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহম্মদ রাজ্জাক সরকার, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক কমান্ডার আলহাজ মোঃ আইয়ুব আলী, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক কমান্ডার মোঃ নিজাম উদ্দিন, সাংবাদিক মোঃ এমদাদুল ইসলাম, পূর্বধলা হোসাইনিয়া ফাজিল মাদ্রাসার অধ্যাপক মফিজ উদ্দিন ,মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবু বকর সিদ্দিক, পূর্বধলা সরকারি কলেজ’র প্রভাষক মোঃ জহিরুল ইসলাম,পূর্বধলা বালিকা বিদ্যালয়ে’র প্রধান শিক্ষক মোঃ আসলাম মিয়া, পূর্বধলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে’র প্রধান শিক্ষক জাকির আহমেদ খান কামাল প্রমুখ। এ সময় গণ্যমান্য ব্যক্তি জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যাক্তিবর্গ ছাড়াও বিভিন্ন সরকারি, বেসরকারি দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park