1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা তারুণ্যকে কাজে লাগিয়ে সাভার উপজেলা থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি দুর করতে চাই – মোঃ তমিজ উদ্দিন মামুদনগর যুব সংঘের পুনরায় সভাপতি হলেন জনাব মোঃ আরিফুল ইসলাম এবং সম্পাদক হলেন জনাব মো: হুমায়ুন কবির। কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন

তালতলীতে বন্যপ্রাণী রক্ষার দাবিতে মানব বন্ধন হয়েছে।

  • প্রকাশের সময় : রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ১৫৬ বার পঠিত

সোহেল রিয়ান,তালতলী(বরগুনা)প্রতিনিধি:
পৃথিবীর অস্তিত্বের জন্য প্রাণীকূল বাঁচাই’ এই স্লোগানকে সামনে রেখে বিশ্ব বন্যপ্রাণী দিবস উপলক্ষে বরগুনার তালতলীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩রা মার্চ) সকাল ১১ টায় উপজেলার সোনাকাটা ইউনিয়ন টেংরাগিরি বন্যপ্রাণী অভয়ারণ্য কেন্দ্রের সামনে ওয়াটারকিপার্স বাংলাদেশ ও ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এবং টেংরাগিরি বন সুরক্ষা কমিটির আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় মানববন্ধনে বক্তারা বলেন, সুন্দরবনের পর দেশের দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চাল হচ্ছে টেংরাগিরি বন যা স্থানীয় ভাবে ফাতরার বন নামে পরিচিত। এ বনের বন্যপ্রাণী ও উদ্ভিদকূল রক্ষা করতে না পারলে উপকূলের অস্তিত্ব রক্ষায় সংকট সৃষ্টি হবে। বক্তারা আরও বলেন, বন্য প্রাণী রক্ষা করার জন্য সমুদ্র তীরে বাঁধ নির্মাণ, বন বিভাগের জনবল বৃদ্ধি করা, খাবার বাজেট বৃদ্ধি করা, শব্দ দূষণ রোধ করা, হরিণ ও কুমিরের বেষ্টনী সংস্কারের দাবি জানান বক্তারা।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, টেংরাগিরি বন সুরক্ষা কমিটির আহবায়ক মনিরুজ্জামান মনির, বন বিভাগের ছকিনা বিট কর্মকর্তা মোশাররফ হোসেন, নিশানবাড়িয়া বিট কর্মকর্তা হায়দার হোসেন, ওয়াটারকিপার্স বাংলাদেশ (তালতলী-আমতলী) উপজেলা সমন্বয়ক আরিফ রহমান, শুভসন্ধ্যা বন সুরক্ষা কমিটির সভাপতি জাহাঙ্গীর হাওলাদার, স্থানীয় সুশীল সমাজ প্রতিনিধি ইকবাল হোসেন রাজা, উন্নয়নকর্মী এম মিলন, পরিবেশ সাংবাদিক মো. মোস্তাফিজ প্রমুখ।

এ মানববন্ধনে বন বিভাগের কর্মীসহ স্থানীয় দুই শতাধিক বাসিন্দা অংশগ্রহণ করেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park