1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা তারুণ্যকে কাজে লাগিয়ে সাভার উপজেলা থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি দুর করতে চাই – মোঃ তমিজ উদ্দিন মামুদনগর যুব সংঘের পুনরায় সভাপতি হলেন জনাব মোঃ আরিফুল ইসলাম এবং সম্পাদক হলেন জনাব মো: হুমায়ুন কবির। কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন

তালতলীতে জলবায়ু দূষণ রোধে পরিবেশ সচেতনতায় সাইকেল র‍্যালি।

  • প্রকাশের সময় : শুক্রবার, ১ মার্চ, ২০২৪
  • ১৭০ বার পঠিত

সোহেল রিয়ান,তালতলী(বরগুনা)প্রতিনিধি:

‘জলবায়ু দূষণ রোধ ও জীবাশ্ম জ্বালানি বন্ধে’ তালতালী সাইক্লিং ক্লাবের আয়োজনে ও ওয়াটারকিপার্স বাংলাদেশ ও ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর সহযোগিতায় এ সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১মার্চ) সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে র‍্যালিটি শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে গিয়ে শেষ হয়।

এ সময় সাইক্লিং করা অর্ধশত শিক্ষার্থী তাদের বুকে সচেতনতা মূলক প্ল্যাকার্ড ঝুলিয়ে সড়কে সাইকেল র‍্যালি ও হুইসেল বাঁশি বাজিয়ে পরিবেশ রক্ষায় করণীয় বিষয়ে পথচারীদের সচেতন করেন।

র‍্যালির আগে উপজেলা পরিষদ চত্বরে জীবাশ্ম জ্বালানি বন্ধ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করা হয়। এসময় বক্তব্য রাখেন- উপজেলা যুবলীগের আহ্বায়ক মারুফ রায়হান তপু, যুগ্ন আহ্বায়ক হাবিবুর রহমান কামাল, তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল চন্দ্র সরকার, ওয়াটারকিপার্স বাংলাদেশের তালতলী সমন্বয়ক আরিফ রহমান, তালতলী ব্লাড ডোনার ক্লাবের প্রতিষ্ঠাতা ফয়সাল আহমেদ প্রমুখ।

এসময় বক্তারা বলেন, টেংরাগিরি বনের ৬.৪ কিলোমিটার দূরে বরিশাল ৩০৭ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রর বর্জ্য, কয়লা ধোয়া পানি ও নির্গত কালো ধোঁয়া টেংরাগিরি বন্যপ্রাণী অভয়ারণ্যের জীববৈচিত্র্যসহ এলাকার মানুষের কৃষি ও স্বাস্থ্য ঝুঁকি থেকে রক্ষার দাবি করেন তারা। এছাড়াও শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে পর্যটকদের ফেলা প্লাষ্টিক বর্জ্যর কারণে শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত হুমকিতে পড়েছে। এর থেকে নিজেদের বাঁচতে ও সুস্থ ও সুন্দর পরিবেশ গড়ে তুলতে এখন থেকেই প্লাস্টিক বর্জন করতে হবে। পরিবেশের প্রতি মানুষের ভালোবাসা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদের নিয়ে এ সাইকেল র‍্যালি আয়োজন করা হয়।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park