1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা তারুণ্যকে কাজে লাগিয়ে সাভার উপজেলা থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি দুর করতে চাই – মোঃ তমিজ উদ্দিন মামুদনগর যুব সংঘের পুনরায় সভাপতি হলেন জনাব মোঃ আরিফুল ইসলাম এবং সম্পাদক হলেন জনাব মো: হুমায়ুন কবির। কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন

দিনাজপুরে চারটি ক্লিলিক ও ডায়াগনস্টিক সেন্টারে ২লক্ষ টাকা জরিমানা

  • প্রকাশের সময় : বুধবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৪৯ বার পঠিত

====================================
চন্দন মিত্র দিনাজপুর প্রতিনিধিঃ
======================
দিনাজপুরে চারটি প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ২লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বুধবার (২৮ফেব্রুয়ারি)সকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুর কার্যালয়ের সহকারী পরিচালক মমতাজ বেগম এবং স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষে দিনাজপুর সিভিল সার্জনের প্রতিনিধি ডাঃ মুহাত আবিদের যৌথ পরিচালনায় এই অভিযান পরিচালিত হয় ।ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট চারটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের প্রত্যেককে ৫০হাজার টাকা করে ২লক্ষ টাকা জরিমানা করেন ।
জরিমানাকৃত চারটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার হলো দিনাজপুর শহরের নিমনগর বালুবাড়ীতে অবস্থিত মেঘনা ক্লিনিক, বালুবাড়ী শহীদ মিনার মোড়ে স্বদেশ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, আইন কলেজ মোড়ে নিউ পেশেন্ট কেয়ার এন্ড ডায়াগনস্টিক সেন্টার এবং একই এলাকায় মাতৃসেবা ও ডায়াগনস্টিক হাসপাতাল ।
ভ্রাম্যমান আদালত পরিচালনায় নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেট ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মমতাজ বেগম সাংবাদিকদের দেয়া এক সাক্ষাৎকারে বলেন অপরিচ্ছন্ন পরিবেশ, ডিউটি ডাক্তারের অভাব,মেয়াদোত্তীর্ণ লাইসেন্স , মেয়াদোত্তীর্ণ রিজেন্ট ও রক্ত ,আয়া দ্বারা ইসিজি রিপোর্ট প্রদানসহ একাধিক অনিয়মে প্রত্যেকের পৃথক পৃথক ত্রুটি বিচ্যুতির কারনে এই জরিমানা করা হয় ।তবে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষে দিনাজপুর সিভিল সার্জনের প্রতিনিধি ডাঃ মুহাত আবিদ বলেন স্বাস্থ্য অধিদপ্তর,স্বাস্থ্য মন্ত্রনালয়ের নির্দেশে দিনাজপুর সিভিল সার্জন জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছে।লাইসেন্সবিহীন,সার্বক্ষণিক ডাক্তার বীহিন বা ত্রুটিপূর্ণ কোন ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টার চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে পারবে না।এ ছাড়াও তিনি আরো বলেন যে ইতিমধ্যে ৩৫টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে নোটিশ প্রদান করা হয়েছে ।এদের মধ্যে কেউ কেউ এসে আবেদন করছে।আর যারা আসবে না তাদের বিরুদ্ধে দ্রত ব্যবস্থা গ্রহণ করা হবে।তবে এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনিও জানান।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park