1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা তারুণ্যকে কাজে লাগিয়ে সাভার উপজেলা থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি দুর করতে চাই – মোঃ তমিজ উদ্দিন মামুদনগর যুব সংঘের পুনরায় সভাপতি হলেন জনাব মোঃ আরিফুল ইসলাম এবং সম্পাদক হলেন জনাব মো: হুমায়ুন কবির। কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন

টেকনাফ গোদারবিল এলাকায় ২০,০০০ পিস ইয়াবা উদ্ধার করেছে র‍্যাব ১৫ গ্রেফতার ১

  • প্রকাশের সময় : বুধবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১২৫ বার পঠিত

নুরুল ইসলাম জেলা প্রতিনিধি কক্সবাজার
র‍্যাব-১৫, কক্সবাজার দায়িত্বপূর্ণ এলাকায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বদ্ধ পরিকর। দেশব্যাপী মাদকের বিস্তাররোধসহ সমাজে বিরাজমান নানাবিধ অপরাধ দমন ও অপরাধের সাথে জড়িত অপরাধীদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-১৫ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় র‌্যাব-১৫, কক্সবাজার এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, একজন মাদক ব্যবসায়ী ব্যাটারী চালিত টমটম যোগে মাদকদ্রব্য বহন করে গোদারবিল হতে মধ্যম গোদারবিল এলাকার ব্রাক অফিসের পূর্বপাশের বাজারের তিন রাস্তার মোড়ের দিকে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে গত ২৭ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ অনুমান ১১.৪৫ ঘটিকায় র‌্যাব-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন টেকনাফ সদর ইউনিয়ন মধ্যম গোদারবিল এলাকার ব্রাক অফিসের পূর্বপাশের বাজারের তিন রাস্তার মোড়ের মায়ের দোয়া ষ্টোর নামক দোকানের সামনে অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে তল্লাশী অভিযান শুরু করে। চেকপোষ্ট চলাকালীন সময়ে র‌্যাবের আভিযানিক দলের উপস্থিতি বুঝতে পেরে একজন ব্যক্তি সবুজ রংয়ের ব্যাটারী চালিত টমটম থেকে নেমে পালানোর প্রাক্কালে ব্যাটারী চালিত টমটমের চালককে আটক করতে সক্ষম হয়। আটককৃত ব্যক্তিকে ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তার সাথে থাকা সবুজ রংয়ের ব্যাটারী চালিত টমটমের সামনের সিটের নিচে ইয়াবা ট্যাবলেট আছে বলে স্বীকার করে। পরবর্তীত উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির ব্যবহৃত টমটমের সামনের সিটের নিচ হতে তার দেখানো ও নিজ হাতে বের করে দেয়ামতে একটি লাল রংয়ের শপিং ব্যাগের ভিতর হতে সর্বমোট ২০,০০০ (বিশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
Mগ্রেফতারকৃত মাদক কারবারীর বিস্তারিত পরিচয়: সৈয়দ আলম (২৫), পিতা-নবী হোসেন, সাং-পশ্চিম নাইট্যংপাড়া, টেকনাফ পৌরসভা, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার বলে জানা যায়। জিজ্ঞাসাবাদে জানা যায়, ধৃত ব্যক্তি দীর্ঘ দিন যাবত ব্যাটারি চালিত টমটম চালনার পাশাপাশি ড্রাইভারী পেশার আড়ালে মাদক ব্যবসা করে আসছে। ধৃত মাদক কারবারী মাদকদ্রব্য ইয়াবা অবৈধভাবে পার্শ্ববর্তী সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে এবং আইন-শৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে এই অভিনব কায়দা অবলম্বন করে কক্সবাজারের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল।
উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতাকৃত মাদক কারবারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park