1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা তারুণ্যকে কাজে লাগিয়ে সাভার উপজেলা থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি দুর করতে চাই – মোঃ তমিজ উদ্দিন মামুদনগর যুব সংঘের পুনরায় সভাপতি হলেন জনাব মোঃ আরিফুল ইসলাম এবং সম্পাদক হলেন জনাব মো: হুমায়ুন কবির। কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন

কক্সবাজারে ভাইয়ের হাতে ভাই খুন

  • প্রকাশের সময় : বুধবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৭৯ বার পঠিত

নুরুল ইসলাম জেলা প্রতিনিধি কক্সবাজার
কক্সবাজারের উখিয়ায় ‘পূর্ব বিরোধের জেরে’ চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে জেঠাতো ভাই নিহত হয়েছেন। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, পরকীয়ার জের ধরে এই হত্যাকান্ড ঘটে থাকতে পারে। গতকাল উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের উত্তর নিদানিয়া এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানান, উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন। নিহত ছৈয়দ করিম (৪৫) জালিয়াপালং ইউনিয়নের উত্তর নিদানিয়া গ্রামের আবুল কাশেমের ছেলে। তবে ঘটনায় জড়িত ছালামত উল্লাহ (৩৮) কে এখনো আটক করা সম্ভব হয়নি বলে জানান ওসি। তারা দুইজনই আপন চাচাতো- জেতাতো ভাই।স্থানীয়দের বরাতে মো. শামীম হোসেন বলেন, সকালে উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের উত্তর নিদানিয়া গ্রামের স্থানীয় স্টেশন থেকে ছৈয়দ করিম বাড়ী ফিরছিলেন। পথিমধ্যে তেতুলতলা নামক স্থানে পৌঁছলে আপন চাচাতো ভাই ছালামত উল্লাহ আকস্মিক তার উপর হামলে পড়ে। সে এক পর্যায়ে ছৈয়দ করিমের বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে খবর পেয়ে স্বজনরা তাৎক্ষনিক তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে আসে। এসময় হাসপাতালে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। ওসি বলেন, কি কারণে এ খুনের ঘটনা ঘটেছে পুলিশ তা নিশ্চিত নয়। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছালামত উল্লাহ’র স্ত্রীর সঙ্গে ছৈয়দ করিমের পরকীয়া রয়েছে এমন সন্দেহে এ ঘটনা ঘটেছে। নিহতের ছোট ভাই মিজানুর রহমান বলেন, একটা সময় তার বাবা ও চাচার মধ্যে জমি নিয়ে বিরোধ ছিল। পরে তা সামাজিক সালিশের মাধ্যমে নিষ্পত্তি হয়ে যায়। এ নিয়ে তার বাবার প্রতিপক্ষরা মনে মনে ক্ষুদ্ধ ছিল। এই ক্ষুদ্ধতা বশত গত ২/৩ বছর আগেও তাকে (মিজানুর ) মাথায় ছুরিরাঘাত করেছিল ছালামত উল্লাহ। পূর্ব শত্রুতার জেরে তার ভাইকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। ঘটনায় জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে রয়েছে বলে জানান ওসি শামীম হোসেন। তিনি জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park