1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা তারুণ্যকে কাজে লাগিয়ে সাভার উপজেলা থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি দুর করতে চাই – মোঃ তমিজ উদ্দিন মামুদনগর যুব সংঘের পুনরায় সভাপতি হলেন জনাব মোঃ আরিফুল ইসলাম এবং সম্পাদক হলেন জনাব মো: হুমায়ুন কবির। কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন

বান্দরবানে কেএনএফ এর হামলায় পর্যটক সহ আহত ৪ জন।

  • প্রকাশের সময় : রবিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২১৭ বার পঠিত

এম এ এইচ জয়।
নিজস্ব প্রতিনিধি।

পার্বত্য জেলা বান্দরবানে সশস্ত্র সংগঠন কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) হামলায় আজ রোববার সকালে ৩ পর্যটক সহ ৪ জন আহত হয়েছে। এই ঘটনার পর সেখানে উত্তেজনা বিরাজ করছে। অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় পুলিশ এবং সেনা সদস্যরা টহল দিচ্ছে।

এদিকে রুমা এবং থানচি উপজেলায় সকাল থেকে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। কেএনএফ দু’টি উপজেলা সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ করে দিয়েছে। আটকা পড়েছেন বহু পর্যটক ও যাত্রী। ফলে জনদুর্ভোগ চরমে উঠেছে।

স্থানীয়রা জানান, গত ১৩ ফেব্রুয়ারি রুমায় সচেতন নাগরিক সমাজের একটি বিক্ষোভ মিছিল থেকে সেখানে কয়েকটি বম সম্প্রদায়ের বেশ কিছু ঘরবাড়ি ভাঙচুর করা হয়। হামলায় আহত হয় এক পাড়া কারবারি। এ ঘটনার জের ধরে বম সম্প্রদায়ের সংগঠন কেএনএফ আজ সকাল থেকে রুমা এবং থানচি উপজেলায় সব ধরনের যান চলাচল বন্ধ করে দিয়েছে। এছাড়া পর্যটন কেন্দ্র গুলোতে যাওয়ার সড়ক গুলোও বন্ধ করে দিয়েছে তারা। এতে করে আটকা পড়েছেন বহু পর্যটক। যেসব পর্যটক রুমা ও থানচিতে বেড়াতে গিয়েছিল তারা এখন বান্দরবানে আসতে পারছেন না। অন্যদিকে বান্দরবান সদর থেকেও পর্যটকরা সেখানে যেতে পারছে না।

বান্দরবান পুলিশ সুপার সৈকত শাহীন জানান, অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য সেখানে নিরাপত্তা ব্যবস্থা বৃদ্ধি করা হয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park