1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট।

কলা চুরির অপরাধে ইসলামপুরে শিক্ষার্থীকে মধ্যযোগীয় কায়দায় নির্যাতন -আটক-২

  • প্রকাশের সময় : সোমবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৩১৯ বার পঠিত

জামালপুর প্রতিনিধি।।
জামালপুরের ইসলামপুরে কলা চুরির অভিযোগে শাওন (১৬)নামে এক শিক্ষার্থীকে সামিউল নামে এক মাছ ব্যাবসায়ী কর্তৃক মধ্যযোগীয় কায়দায় নির্যাতনের ঘটনা ঘটেছে।

এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় থানা পুলিশ নির্যাতনকারী মাছ ব্যবসায়ী সামিউল ইসলামের ছেলে আজিম(২০)কে আটক করেছে।

জানাযায়, পৌর শহরের মোশারফগঞ্জ তেঘুরিয়ার গ্রামের ফটকার ছেলে মাছ ব্যাবসায়ী সামিউল ইসলাম ও তার ছেলে আজিম গংরা গত শনিবার রাত ৯টার দিকে সাবেক ভূমি প্রতিমন্ত্রীর প্রজেক্টের ভিতর নিয়ে কলা চুরির অপবাদ দিয়ে শিক্ষার্থী শাওনকে মধ্যযোগীয় কায়দায় বেধড়ক মারধর করে। গুরুতর আহত শাওন বর্তমানে ইসলামপুর উপজেলা কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। নির্যাতনের স্বীকার কলেজ পড়ুয়া শিক্ষার্থী শাওন পৌর শহরের পলবান্দা উজানপাড়ার এলাকার নেদা মিয়ার পুত্র।

এই ঘটনা তীব্র নিন্দা জানিয়ে আইন প্রয়োগকারী সংস্থার নিকট অভিযুক্ত মাছ ব্যাবসায়ী সামিউলের কঠোর শাস্তি দাবী জানান ভোক্তভোগী পরিবার ও এলাকাবাসী।

ইসলামপুর সার্কেলের এএসপি অভিজিৎ দাস জানান- এই ঘটনায় অভিযান চালিয়ে মাছ ব্যবসায়ী সামিউল ইসলামের ছেলে আজিম(২০)কে ও সুরুজ্জামান আকন্দের পুত্র ফজলুল রহমান (৫০) কে আটক করা হয়েছে। বাকীদের দ্রুত আইনের আওতায় আনার চেস্টা চলছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park