1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

চান্দিনা উপজেলা সদরে পলিথিনের ব্যবহার বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

  • প্রকাশের সময় : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ১০৫ বার পঠিত

।ওসমান গনি।
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি:-

কুমিল্লার চান্দিনা উপজেলা সদরে নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (৩ নভেম্বর) দুপুরে উপজেলা সদরের কাঁচা-বাজার, মধ্য বাজার এলাকা সহ বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে ও নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ ব্যবহার ও মজুদের দায়ে  বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬(ক) ও ১৫(১) ধারায় পৃথক ৪ টি মামলায় ১০হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
এদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা বাস স্টেশন এলাকায় অভিযান চালিয়ে অবৈধ পার্কিং ও যাত্রী উঠানামা করানোর অপরাধে সড়ক পরিবহণ আইন, ২০১৮ এর ৯০ ধারায় একটি মামলায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া চান্দিনা বাজারে নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট এর দায়িত্ব পালন করেন- চান্দিনা উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. তাছবীর হোসেন। চান্দিনা থানা পুলিশ এতে সহযোগিতা করেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park