1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা তারুণ্যকে কাজে লাগিয়ে সাভার উপজেলা থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি দুর করতে চাই – মোঃ তমিজ উদ্দিন মামুদনগর যুব সংঘের পুনরায় সভাপতি হলেন জনাব মোঃ আরিফুল ইসলাম এবং সম্পাদক হলেন জনাব মো: হুমায়ুন কবির। কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন

২৪ কেজি গাঁজা উদ্ধারসহ দুই কুখ্যাত মাদক কারবারিকে গ্রেফতার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ১৭৯ বার পঠিত

কে এম বাবুল
র‍্যাব-১৩’র ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১ দিনাজপুর ক্যাম্প গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে কতিপয় মাদক কারবারি অবৈধ মাদকদ্রব্য গাঁজা নিয়ে দিনাজপুর জেলার বীরগঞ্জ থানাধীন বীরগঞ্জ হতে পীরগঞ্জ গামী রাস্তা সংলগ্ন করতোয়া কুরিয়ার সার্ভিস এর সামনে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে র‍্যাব-১৩ দিনাজপুর ক্যাম্পের একটি আভিযানিক দল উল্লেখিত স্থান থেকে ২৪ কেজি গাঁজা উদ্ধারসহ দুই কুখ্যাত মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতরা দিনাজপুর জেলার বীরগঞ্জ থানাধীন ডাকেশ্বরী বগুড়া পাড়া গ্রামের মৃত টুনু প্রামানিকের ছেলে ইউনুস এবং একই থানাধীন চাকাই কামারপাড়া গ্রামের মৃত সিরাজ উদ্দীনের ছেলে বাবুল হোসেন। র‍্যাব-১৩’র অধিনায়কের পক্ষে ফ্লাইট লেফটেন্যান্ট স্কোয়াড্রন লীডার উপ-পরিচালক (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,ধৃত ব্যক্তিরা পেশাদার মাদক কারবারি। তাদের বিরুদ্ধে দিনাজপুর জেলা সহ অন্যান্য জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃতরা পরস্পর যোগসাজসে দীর্ঘ দিন যাবৎ পার্শ্ববর্তী দেশের সীমান্ত এলাকা হতে তাদের সিন্ডিকেটের মাধ্যমে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানের মাদক ব্যবসায়ীদের কাছে বিভিন্ন পন্থায় সরবরাহ করে আসছে মর্মে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে দিনাজপুরের বীরগঞ্জ থানায় র‌্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park