1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নওগাঁয় বিশ্ব বিদ্যালয়ের শুভ উদ্বোধন করলেন মাননীয় শিক্ষা মন্ত্রী কবিরহাটে বিএনপি নেতা কে ছুরিকাঘাত করে হত্যা, ফাঁসির দাবিতে মানববন্ধন ।।ভারতীয় নারী ও শিশুকে বাংলাদেশী সন্দেহে পুশইনের অভিযোগ,বেনাপোলের অনিশ্চয়তায় অর্ধহারে অনাহারে দিন কাটছে।। নিকলীর জারুইতলা ভেন্যু কেন্দ্রে এইচএসসি পরীক্ষা পরিদর্শনে ইউএনও রেহানা মজুমদার (মুক্তি) পাটকেলঘাটায় কুখ্যাত মাদক ব্যবসায়ী ছাত্রলীগ নেতা শুভ ও অর্থদাতা শেখ শাহাবাজ কে গ্রেপ্তারের দাবিতে সচেতন নাগরিক সমাজের বিশাল মানববন্ধন ঝিনাইগাতী ক্ষুদ্র বণিক সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত স্ত্রীকে চলন্ত মোটরসাইকেল থেকে ফেলে দিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে বন্যার্তদের মাঝে তারেক রহমানের উপহারের ত্রাণ ও ওষুধ বিতরন। বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান ২০২৬ এর উদ্বোধন করলেন সেনাবাহিনী প্রধান কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তরুণ আল-আমিনের

স্বরূপকাঠি পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট পেশ।

  • প্রকাশের সময় : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৩২ বার পঠিত

মারুফ পারভেজ বিপ্লব
স্টাফ রিপোর্টার।

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠি পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৪৩ কোটি ৪৯ লাখ ৯১ হাজার ৯১ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) দুপুরে পৌরসভার মিলনায়তনে আয়োজিত এক সভায় পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত দত্ত এই বাজেট ঘোষণা করেন।

বাজেট বিবরণী অনুযায়ী, পানি সরবরাহ শাখাসহ রাজস্ব খাতে মোট আয় ধরা হয়েছে ৯ কোটি ৮৫ লাখ ৫৪ হাজার ৯৪০ টাকা। এর বিপরীতে ব্যয় নির্ধারণ করা হয়েছে ৯ কোটি ৩৪ লাখ ১৩ হাজার ৮৪৯ টাকা। রাজস্ব খাতে ৫১ লাখ ৪১ হাজার ৯১ টাকা উদ্বৃত্ত থাকবে বলে জানানো হয়েছে।

অন্যদিকে উন্নয়ন খাতে মোট আয় নির্ধারণ করা হয়েছে ৪৩ কোটি ৪৯ লাখ ৯১ হাজার ৯১ টাকা। এ খাতে ৪২ কোটি ৯৯ লাখ ১০ হাজার ৩১০ টাকা ব্যয় ধরা হয়েছে। ফলে উন্নয়ন খাতে ৫০ লাখ ৮০ হাজার ৭৮১ টাকা উদ্বৃত্ত থাকবে।

বাজেটে উন্নয়ন খাতের সম্ভাব্য আয়ের প্রধান উৎস হিসেবে সরকারি অনুদান এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্পকে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে উপকূলীয় শহর জলবায়ু সহিষ্ণু প্রকল্প (সিটিসিআরপি) থেকে সর্বোচ্চ ৪০ কোটি টাকা প্রাপ্তির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এ ছাড়া উন্নয়ন সহায়তা তহবিল থেকে ২ কোটি ৪০ লাখ টাকা এবং নগর অবকাঠামো উন্নয়ন ও কোভিড-১৯ পরবর্তী পুনরুদ্ধার প্রকল্প থেকেও বড় অংকের বরাদ্দ রাখা হয়েছে।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর সচিব সাইফুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান, নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসানসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় সাংবাদিকরা।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park