1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

সেনাপ্রধানের হাত থেকে এনডিসির সনদ পেলেন ভূরুঙ্গামারীর কৃতী সন্তান ফজলুল হক

  • প্রকাশের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৫ বার পঠিত

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার কৃতী সন্তান ও ম্যাক্রো পেপার প্রোডাক্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল হক ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) ‘ক্যাপস্টোন কোর্স ২০২৬/২’ সফলভাবে সম্পন্ন করেছেন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) মিরপুর সেনানিবাসস্থ ন্যাশনাল ডিফেন্স কলেজে তিন সপ্তাহব্যাপী এ কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশগ্রহণকারী ফেলোদের মাঝে সনদপত্র বিতরণ করেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
এবারের ক্যাপস্টোন কোর্সে মোট ৩৯ জন ফেলো অংশগ্রহণ করেন। তাদের মধ্যে ছিলেন সংসদ সদস্য, জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা, খ্যাতনামা শিক্ষাবিদ, জ্যেষ্ঠ চিকিৎসক, সরকারি ও বেসরকারি সংস্থার উচ্চপদস্থ প্রতিনিধি, কূটনীতিক এবং বিশিষ্ট ব্যবসায়ী প্রতিনিধিরা।
সমাপনী অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের হাত থেকে সনদপত্র গ্রহণ করেন মো. ফজলুল হক।
নিজের অনুভূতি প্রকাশ করে মো. ফজলুল হক বলেন, “আমি মনে করি, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ও কর্মসংস্থান—এই ছয়টি বিষয়ে আমাদের ভূমিকা রাখা প্রয়োজন। পাশাপাশি দেশপ্রেম ও দেশের প্রতি ভালোবাসাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। সবার আগে বাংলাদেশ।”
গত ২ আগস্ট শুরু হওয়া এ কোর্স ২০ আগস্ট সমাপ্ত হয়। কোর্সে জাতীয় নিরাপত্তা, কৌশলগত বিষয়, নেতৃত্ব, উন্নয়ন ও সমসাময়িক বিভিন্ন বিষয়ে আলোচনা এবং বিভিন্ন পেশার অভিজ্ঞ ব্যক্তিদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি হয়।
ভূরুঙ্গামারীর কৃতী সন্তান মো. ফজলুল হকের এই অর্জনে স্থানীয় বিভিন্ন মহলে সন্তোষ ও আনন্দ প্রকাশ করা হয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park