1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

সাভারে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ২২ বার পঠিত

আকতার হোসেন, স্টাফ রিপোর্টার

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাভারে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে সাভার পৌর বিএনপির উদ্যোগে এ আনন্দ র‍্যালির আয়োজন করা হয় ।
আনন্দ র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ ( সাভার – আশুলিয়া ) আসনের মাননীয় সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু । র‍্যালিতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন । এসময় আরও উপস্থিত ছিলেন সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা, ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলম, সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদির, সাভার ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি ওবায়দুর রহমান অভি, সাভার পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম , সাভার পৌরসভার সাবেক কাউন্সিলর আবদুর রহমান , সাভার থানা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাফেজ মোঃ দেলোয়ার হোসেন সহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল ও মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আনন্দ র‍্যালিকে ঘিরে সকাল থেকেই সাভারের বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সাভার উপজেলা চত্বরে জড়ো হতে থাকেন । পরে নেতাকর্মীদের অংশগ্রহণে র‍্যালিটি ঢাকা – আরিচা মহাসড়ক প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে সাভার মডেল মসজিদের সামনে এসে শেষ হয় । এ সময় নেতাকর্মীদের বিভিন্ন স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।
র‍্যালিতে ‘স্বাধীনতার ঘোষক জিয়া লও লও লও সালাম’, ‘আপসহীন নেত্রী খালেদা জিয়া লও লও লও সালাম’ এবং ‘তারেক রহমান এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে’ সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় । র‍্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান অতিথি ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বলেন, ‘ দীর্ঘ ১৭ বছর আন্দোলন-সংগ্রামের পর জনগণের ভোটে নির্বাচিত বিএনপি সরকার দেশের মানুষের প্রতি দেওয়া প্রতিটি অঙ্গীকার পূরণে বদ্ধপরিকর । দেশের মানুষের প্রত্যাশা পূরণে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে । একই সঙ্গে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার পাশাপাশি দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি ‘ ।
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ আনন্দ র‍্যালিকে ঘিরে সাভারে দলটির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায় । কর্মসূচিতে বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহ ছিল চোখে পড়ার মতো ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park