1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নওগাঁয় বিশ্ব বিদ্যালয়ের শুভ উদ্বোধন করলেন মাননীয় শিক্ষা মন্ত্রী কবিরহাটে বিএনপি নেতা কে ছুরিকাঘাত করে হত্যা, ফাঁসির দাবিতে মানববন্ধন ।।ভারতীয় নারী ও শিশুকে বাংলাদেশী সন্দেহে পুশইনের অভিযোগ,বেনাপোলের অনিশ্চয়তায় অর্ধহারে অনাহারে দিন কাটছে।। নিকলীর জারুইতলা ভেন্যু কেন্দ্রে এইচএসসি পরীক্ষা পরিদর্শনে ইউএনও রেহানা মজুমদার (মুক্তি) পাটকেলঘাটায় কুখ্যাত মাদক ব্যবসায়ী ছাত্রলীগ নেতা শুভ ও অর্থদাতা শেখ শাহাবাজ কে গ্রেপ্তারের দাবিতে সচেতন নাগরিক সমাজের বিশাল মানববন্ধন ঝিনাইগাতী ক্ষুদ্র বণিক সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত স্ত্রীকে চলন্ত মোটরসাইকেল থেকে ফেলে দিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে বন্যার্তদের মাঝে তারেক রহমানের উপহারের ত্রাণ ও ওষুধ বিতরন। বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান ২০২৬ এর উদ্বোধন করলেন সেনাবাহিনী প্রধান কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তরুণ আল-আমিনের

সাভারে ছাত্রদল নেতার বাড়িতে হামলা-দখলচেষ্টার মামলার প্রধান আসামি সোহরাব গ্রেপ্তার

  • প্রকাশের সময় : রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ২৮ বার পঠিত

স্টাফ রিপোর্টার

সাভার থানা ছাত্রদলের সদ্য সাবেক সাধারণ সম্পাদক মাহবুব হোসেন সামিরের পরিবারের বাড়িতে হামলা, ভাঙচুর, দখলচেষ্টা ও নারী সদস্যদের শ্লীলতাহানির অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি সোহরাব হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা এসআই নুরুল আমিন তাকে গ্রেপ্তার করেন।এর আগে শুক্রবার সাভার সদর ইউনিয়নের দেওগাঁও এলাকায় মাহবুব হোসেন সামিরের পরিবারের বাড়িতে হামলা, ভাঙচুর, দখলচেষ্টা ও নারী সদস্যদের শ্লীলতাহানির অভিযোগে সোহরাব হোসেনসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে সাভার মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়। এ ঘটনায় শনিবার দুপুরে থানায় মামলা নং-২৩ রুজু হয়েছে।
মামলার বাদীপক্ষ পুলিশের দ্রুত পদক্ষেপের প্রশংসা করে নির্যাতিত পরিবারের পক্ষে তাৎক্ষণিকভাবে কার্যকর ভূমিকা রাখায় সাভার মডেল থানার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা ঘটনার সঙ্গে জড়িত বাকি আসামিদেরও দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং অন্যান্য অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park