1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নওগাঁয় বিশ্ব বিদ্যালয়ের শুভ উদ্বোধন করলেন মাননীয় শিক্ষা মন্ত্রী কবিরহাটে বিএনপি নেতা কে ছুরিকাঘাত করে হত্যা, ফাঁসির দাবিতে মানববন্ধন ।।ভারতীয় নারী ও শিশুকে বাংলাদেশী সন্দেহে পুশইনের অভিযোগ,বেনাপোলের অনিশ্চয়তায় অর্ধহারে অনাহারে দিন কাটছে।। নিকলীর জারুইতলা ভেন্যু কেন্দ্রে এইচএসসি পরীক্ষা পরিদর্শনে ইউএনও রেহানা মজুমদার (মুক্তি) পাটকেলঘাটায় কুখ্যাত মাদক ব্যবসায়ী ছাত্রলীগ নেতা শুভ ও অর্থদাতা শেখ শাহাবাজ কে গ্রেপ্তারের দাবিতে সচেতন নাগরিক সমাজের বিশাল মানববন্ধন ঝিনাইগাতী ক্ষুদ্র বণিক সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত স্ত্রীকে চলন্ত মোটরসাইকেল থেকে ফেলে দিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে বন্যার্তদের মাঝে তারেক রহমানের উপহারের ত্রাণ ও ওষুধ বিতরন। বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান ২০২৬ এর উদ্বোধন করলেন সেনাবাহিনী প্রধান কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তরুণ আল-আমিনের

সাভারে আর্জেন্টিনা বনাম ব্রাজিল দলের মধ্যে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ৩২ বার পঠিত

আকতার হোসেন,
স্টাফ রিপোর্টার

সাভারে রিংকু ফুটবল একাডেমির উদ্যোগে একটি প্রীতি ফুটবল খেলার আয়োজন করা হয়েছে । বৃহস্পতিবার ( ২ জুলাই ) বিকেলে সাভার ইউনিয়নের ধরেন্ডা চাপের মাঠে এই খেলা অনুষ্ঠিত হয় । প্রীতি ফুটবল খেলায় অংশগ্রহণ করে ব্রাজিল সমর্থক ফুটবল দল বনাম আর্জেন্টিনা সমর্থক ফুটবল দল । খেলায় আর্জেন্টিনা সমর্থক ফুটবল দল ২-১ গোলের ব্যবধানে ব্রাজিল সমর্থক ফুটবল দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় । খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রাশেদুল ইসলাম রাসেল – কাউন্সিলর পদপ্রার্থী সাভার পৌরসভা ৮নং ওয়ার্ড ( রাজাশন )। অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কলিন্স ডি রোজারিও (সাবেক মেম্বার সাভার ইউনিয়ন পরিষদ ) । এসময় রাশেদুল ইসলাম রাসেল বলেন ” সুস্থ মানসিকতা বিকাশে খেলাধুলার কোন বিকল্প নাই । নিয়মিত খেলাধুলা করলে মাদক থেকে দুরে থাকা যায় । ফুটবল খেলাকে পেশা হিসেবে নিয়ে ভালো ফুটবল খেলে বিশ্বকাপের মতো বড় আসরে অংশগ্রহন করা আমাদের সবার লক্ষ হওয়া উচিত । পৃথিবীর বিভিন্ন দেশের বড় বড় তারকা খেলোয়াড় অনেক গরীব ঘর থেকে উঠে এসে খেলার মাধ্যমে নিজের এবং দেশের উন্নতি করেছে । খেলাধুলা জন আমি সব সময় আপনাদের পাশে আছি এবং ভবিষ্যতে থাকবো ” । অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুবদল নেতা মেহেদী , মোঃ ফয়সাল এবং রিংকু ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা রিংকু চাকমা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park