1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা তারুণ্যকে কাজে লাগিয়ে সাভার উপজেলা থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি দুর করতে চাই – মোঃ তমিজ উদ্দিন মামুদনগর যুব সংঘের পুনরায় সভাপতি হলেন জনাব মোঃ আরিফুল ইসলাম এবং সম্পাদক হলেন জনাব মো: হুমায়ুন কবির। কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন

সাতক্ষীরায় ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার।

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ মে, ২০২৪
  • ৮৪ বার পঠিত

মোঃ ইব্রাহিম খলিল

সাতক্ষীরায় ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত আসামী সোহাগ আহম্মেদ ওরফে কাজী তৌহিদুজ্জামান রিপন’কে র‌্যাব- ৬ গ্রেফতার করেছে।

জানা গেছে,শুক্রবার ২৪মে যশোর জেলার কোতয়ালী থানা এলাকা থেকে র‌্যাব- ৬, সিপিসি-১, সাতক্ষীরা এবং র‌্যাব- ৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী কলারোয়া উপজেলার তুলশীডাঙ্গা গ্রামের কাজী শহিদুল ইসলাম এর ছেলে
সোহাগ আহম্মেদ ওরফে কাজী তৌহিদুজ্জামান রিপন (৩৬)কে গ্রেফতার করতে সক্ষম হয়।

তার বিরুদ্ধে গত ২০২১ সালের ডিএমপি দক্ষিণখান থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী ২০০৩) এর ৯(১) ধারায় মামলা রুজু হয় । উক্ত মামলায় গ্রেফতারকৃত আসামী বিজ্ঞ আদালতে হাজির না হয়ে নিজেকে আত্মগোপন রাখে। মামলাটি বিচারিক কার্যক্রম শেষে ঘটনার সাথে আসামীর সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে গত ২৯/০৩/২৪ ইং তারিখ বিজ্ঞ আদালত আসামী মোঃ সোহাগ আহম্মেদ ওরফে কাজী তৌহিদুজ্জামান রিপন’কে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড প্রদান করেন।

এ ছাড়া আরও অতিরিক্ত ১,০০,০০০(এক লক্ষ) টাকা জরিমানা করেন। জরিমানার টাকা অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদন্ড প্রদান পূবর্ক গ্রেফতারি পরোয়ানা ইস্যু করেন। গ্রেফতারকৃত আসামীকে কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park