1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা তারুণ্যকে কাজে লাগিয়ে সাভার উপজেলা থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি দুর করতে চাই – মোঃ তমিজ উদ্দিন মামুদনগর যুব সংঘের পুনরায় সভাপতি হলেন জনাব মোঃ আরিফুল ইসলাম এবং সম্পাদক হলেন জনাব মো: হুমায়ুন কবির। কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন

সন্ত্রাস-জঙ্গিবাদ, নারী নির্যাতন, যৌতুক, বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধে আলোচনা সভা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ১৮৫ বার পঠিত

মোঃআলহাজ উদ্দিন
( সরিষাবাড়ি প্রতিনিধি)

মসজিদের ইমামদের ভাতার আওতায় আনতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুহাম্মাদ আ. হামিদ জমাদ্দার।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলামী সংস্কৃতিচর্চার জন্য সারা দেশে একটি করে মডেল মসজিদ নির্মাণ করেছেন। পর্যায়ক্রমে সব মসজিদের ইমামদের ভাতার আওতায় আনা হবে। 
আজ রবিবার (২ জুন) বিকেলে জামালপুরের সরিষাবাড়ী উপজেলা মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রে সন্ত্রাস-জঙ্গিবাদ, নারী নির্যাতন, যৌতুক, বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধে উলামা-মাশায়েখের সঙ্গে এক আলোচনাসভায় এসব কথা বলেন ধর্মসচিব আ. হামিদ জমাদ্দার।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার। 

তিনি আরো বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীন করে গেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই বাংলাদেশের উন্নয়ন করে যাচ্ছেন। সবার দায়িত্ব প্রধানমন্ত্রীর সব ধরনের উন্নয়নকাজে সহযোগিতা করা।

ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। আমাদের নবী হজরত মুহাম্মদ (সা.)-ও ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে নিষেধ করে গেছেন।’ সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন ইসলামী ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মহা. বশিরুল আলম, সরিষাবাড়ী থানার ওসি মুশফিকুর রহমান, উপজেলা মডেল মসজিদের ফিল্ড সুপারভাইজার আবু সালেহ ইমরান, মডেল মসজিদের ইমাম আবু কালাম সায়েদী প্রমুখ

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park