1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা তারুণ্যকে কাজে লাগিয়ে সাভার উপজেলা থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি দুর করতে চাই – মোঃ তমিজ উদ্দিন মামুদনগর যুব সংঘের পুনরায় সভাপতি হলেন জনাব মোঃ আরিফুল ইসলাম এবং সম্পাদক হলেন জনাব মো: হুমায়ুন কবির। কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন

শেরপুরে অগ্নিকাণ্ডে দাদী নাতি সহ ৪ গরুর মৃত্যু

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৩৫ বার পঠিত

মোঃজিয়াউল হক, শেরপুর প্রতিনিধি : শেরপুরে অগ্নিকাণ্ডে দাদী নাতি সহ ৪ টি গরু নিহত হয়েছে। সম্পূর্ণ পুড়ে গেছে একটি বাড়ী।
ঘটনাটি ঘটেছে শেরপুর সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের পয়েস্তিরচর গ্রামে। ২৭ ফেব্রুয়ারি মঙ্গলবার ভোরে এই ঘটনা ঘটে। নিহতরা হলো, ফিরোজা বেগম (৭০) শরিফ (৭)।

স্থানীয়দের সুত্রে জানা গেছে, মঙ্গলবার ভোর রাতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে একটি গোয়ালঘরসহ দুটি ঘর পুড়ে যায়। খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ৭ বছরের শিশু শরিফের মরদেহ উদ্ধার করে। এসময় আশঙ্কা জনক অবস্থায় শরিফের দাদী ফিরোজা বেগমকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দেন। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয়। অগ্নিকান্ডে ৪টি গরুও পুড়ে মারা যায়। এ অগ্নিকান্ডে কমপক্ষে ৫ লক্ষাধিক টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।

শেরপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক দেলোয়ার হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন,
কী কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে তা তদন্ত করা হচ্ছে।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়া মরদেহ দাফনের অনুরোধ করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park