1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা তারুণ্যকে কাজে লাগিয়ে সাভার উপজেলা থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি দুর করতে চাই – মোঃ তমিজ উদ্দিন মামুদনগর যুব সংঘের পুনরায় সভাপতি হলেন জনাব মোঃ আরিফুল ইসলাম এবং সম্পাদক হলেন জনাব মো: হুমায়ুন কবির। কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন

শেরপুরের গজনী অবকাশে বাস চাপায় নিহত আইসক্রীম বিক্রেতা

  • প্রকাশের সময় : শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২২৬ বার পঠিত

মোঃজিয়াউল হক, শেরপুর প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী গজনী অবকাশে বাসের নীচে চাপা পড়ে প্রাণ গেলো আমের আলী (৩৫) নামের এক আইসক্রীম বিক্রেতা। শনিবার (২৪ফেব্রুয়ারি) বিকেল পৌণে চারটার দিকে এ ঘটনা ঘটে।
নিহত আমের আলী উপজেলার বন্ধভাটপাড়া গ্রামের হাবিল উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আমের আলী প্রতিদিনের মতো আজকেও সকাল থেকে গজনী অবকাশে রিক্সাযোগে আইসক্রীম বিক্রি করতেছিল। বিকেল পৌণে ৪টার দিকে গজনী অবকাশ সেন্টারের ভীতরে কসমেটিক মার্কেটের পূর্বপাশে টাঙ্গাইল থেকে
বনভোজনে আসা ঢাকা মেট্রো গ- ১১-৩৬৭৪ নামে বাসটি দ্রুত গতিতে আইসক্রিম দোকানের উপর উঠিয়ে দিলে দোকানদার আমের আলী
গাড়ীর নীচে চাপাপড়ে ঘটনাস্থলেই মৃত্যুবরন করেন। এসময় গাড়ীতে আসা লোকজন ও হেলপার পালিয়ে গেলেও স্থানীয় জনতা গাড়ীর ড্রাইভারকে আটক করে।

খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার সহ ঘাতক ড্রাইভারকে আটক করে।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বছির আহমেদ বাদল সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার সহ ঘাতক ড্রাইভারকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park