1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

লালমনিরহাট আওয়ামী লীগ নেতা সুমন খানের একাউন্টে নামে বেনামে ৪ শত কোটি টাকা সিআইডির মামলা

  • প্রকাশের সময় : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ১০১ বার পঠিত

এস,আর শরিফুল ইসলাম রতন, লালমনিরহাট।

লালমনিরহাটে বহুল আলোচিত আওয়ামীলীগ নেতা সুমন খানের বিরুদ্ধে এবার অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করেছে সিআইডি।
৩১ অক্টোবর সিআইডি’র সহকারি পুলিশ সুপার আব্দুল হাই সরকার বাদী হয়ে লালমনিরহাট সদর থানায় মামলাটি দায়ের করেন। সাখোয়াত হোসেন খান ওরফে সুমন খান লালমনিরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং জেলা শহরের কালীবাড়ি মাস্টারপাড়া এলাকার মৃত বাচ্চু খানের ছেলে। তাঁর বিরুদ্ধে জমি দখল, হুন্ডি ব্যবসা, চোরাচালান, টেন্ডারবাজি সহ অসংখ্য অভিযোগ ছিল দীর্ঘদিন ধরে।
মামলার এজাহার ও সিআইডি সূত্রে জানা গেছে শীর্ষ সন্ত্রাসী সুমন খানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন,ব্যাংকে বিপুল পরিমাণ অর্থ লেনদেন, চোরাচালান, মাদক ব্যবসা,স্বর্ণ ও মুদ্রা পাচারের অভিযোগে দীর্ঘ অনুসন্ধান করে লালমনিরহাট সিআইডি।অনুসন্ধানে সুমন খানের ব্যাংকে দুই শত দুইশত সাইত্রিশ কোটি ঊনপঞ্চাশ লক্ষ আটচল্লিশ হাজার সাতশত ষাট টাকা এবং তার স্ত্রী মোছাঃ নাহিদা আক্তার রুমার(৪৩) ব্যাংক একাউন্টে চার কোটি ঊনচল্লিশ লক্ষ পঁয়ত্রিশ হাজার তিনশত দশটাকার সন্ধান মেলে।
এছাড়া সুমন খানের কর্মচারী লালমনিরহাট পুরান বাজার এলাকার বাসিন্দা হারুনের ছেলে তৌকির আহমেদ মাসুম(৩৮) ব্যাংক একাউন্টে একশত ছিয়াশি কোটি পঁচানব্বই লক্ষ একষট্টি হাজার একশত সাতাশ টাকা পাওয়া গেছে। বৈধ আয়ের উৎস না থাকলেও তাদের ব্যাংক হিসেবে বিপুল পরিমান অর্থের জমা,স্থানান্তর ও রুপান্তর করা হয়
এসব অপরাধে ২০১৫ সালের মানি লন্ডারিং আইনের ৪(২) ধারায় তাদের তিন জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সিআইডি লালমনিরহাট জেলার এএসপি আবদুল হাই সরকার জানান, নিয়ম অনুযায়ী মামলাটি সিআইডি তদন্ত করবে। আসামীদের প্রত্যেককে গ্রেফতারের প্রচেষ্টা চলমান আছে।
এবিষয়ে অজ্ঞাত স্থান থেকে সুমন খান এই প্রতিবেদক কে জানায়,ঠিকাদারি,সার, কীটনাশক,ডিস্ট্রিবিউশন,চাতাল ব্যাবসার পাশাপাশি পরিবহন ব্যাবসার বৈধ লেনদেন আমার ব্যাংক একাউন্ট থেকে করা হয়েছে।সকল সম্পদের বিবরনি এবং অর্থের ট্যাক্স পরিশোধ করা রয়েছে।রাজনৈতিক হয়রানি করতে এই মামলা করা হয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park