1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

রাজশাহীতে সাবেক উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের চার নেতা আটক

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৬ বার পঠিত

মোঃ শিবলী সাদিক
রাজশাহী প্রতিনিধিঃ-

রাজশাহীর পুঠিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ, বাগমারার ভবানীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল মালেকসহ আওয়ামী লীগের চার নেতাকে আটক করেছে পুলিশ। আটক হওয়া অপর দুজন হলেন বাগমারা উপজেলার গোয়ালকান্দি ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন এবং বাঘার আড়ানী পৌর আওয়ামী লীগের নেতা শহিদুজ্জামান শহিদকে আটক করেছে পুলিশ।

সোমবার রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দু’জনকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ। আর ভবানীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আব্দুল মালেক জীবনের নিরাপত্তা চেয়ে থানায় গিয়ে আশ্রয় নিলে পুলিশ তাকেও গ্রেপ্তার করে। তাদের চারজনকেই জেলা পুলিশের গোয়েন্দা শাখায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।

শেখ হাসিনা সরকারের পতনের পর রাজশাহীতে আওয়ামী লীগের নেতাকর্মীদের ধরতে এটিই প্রথম অভিযান বলেও একাধিক সূত্র নিশ্চিত করেছে।

জানা গেছে, বাগমারা উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর সরকারকে গ্রেপ্তার করেছে বাগমারা থানা পুলিশ। সোমবার দিবাগত রাতে বাগমারা থানা পুলিশের একটি দল তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। শিমুল আলী খাঁ নামের এক ব্যক্তির দায়েরকৃত মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৮ আগস্ট রামরামা গ্রামের খুরশেদ আলী খাঁর ছেলে শিমুল আলী খাঁ বাদী হয়েছে ৪৮ জনের নাম উল্লেখসহ ১৫০-২০০ জনকে অজ্ঞাত দেখিয়ে মামলাটি করেন। ওই মামলার ৩নং আসামী হলো রামরামা গ্রামের মৃত জব্বার সরকারের ছেলে আলমগীর সরকার। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা বাগমারা থানার এসআই মামুনুর রশিদ মামুন বলেন, চেয়ারম্যান আলমগীর সরকারকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park