1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা তারুণ্যকে কাজে লাগিয়ে সাভার উপজেলা থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি দুর করতে চাই – মোঃ তমিজ উদ্দিন মামুদনগর যুব সংঘের পুনরায় সভাপতি হলেন জনাব মোঃ আরিফুল ইসলাম এবং সম্পাদক হলেন জনাব মো: হুমায়ুন কবির। কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন

রমজানে সরবরাহ বাড়াতে ভারত থেকে টিসিবির প্রথম চালানে ৪০০ টন ছোলা আমদানি।

  • প্রকাশের সময় : শুক্রবার, ১ মার্চ, ২০২৪
  • ১৫২ বার পঠিত

বেনাপোল থেকে এনামুলহকঃ পবিত্র রমজান উপলক্ষে নিম্ন আয়ের মানুষের মাঝে কম মুল্যে বিক্রির জন্য পেঁয়াজ ও ডালের পর এবার ভারত থেকে ৪০০ মেট্রিক টন কাঁচা ছোলা আমদানি করেছে সরকারী প্রতিষ্ঠান (টিসিবি)। ছোলা আমদানি খরচ প্রতিকেজি ৮৫ টাকা পড়লেও ৪৫ টাকা ভূর্তিকি দিয়ে ৫৫ টাকায় খোলা বাজারে টিসিবির কার্ডধারীদের মাঝে বিক্রি করা হবে। এদিকে সরকারি ভাবে ছোলা আমদানিতে বাজারে ছোলার দামের উধ্বগতি কুমবে বলে আশা করছেন সাধারন ক্রেতারা।
বুধবার(২৮ ফেব্রুয়ারী) রাতে ভারত থেকে প্রথম চালানে ৪০০ মেট্রিক টন ছোলা আমদানি হয় বেনাপোল বন্দরে।

জানা যায়, বৈশ্বিক মন্দা আর দেশের মোনাফালোভী ব্যবসায়ীদের সিন্ডিকেটের দৌরত্বে যখন দ্রব মুল্যের অস্বাভাবিক বাজারে সাধারন মানুষ দিশেহারা তখন সরকার মানুষের পাশে পাড়াতে ২০২২ সালে ১ কোটি নিম্ন আয়ের মানুষের মাঝে টিসিবির মাধ্যমে কম মুল্যে নিত্য পণ্য বিক্রির উদ্যেগ নেয়। নানা প্রতিকুলতার মধ্যেও সে উদ্যেগ এখনও চলমান আছে। এবার রমজানে সরবরাহের জন্য বেনাপোল বন্দর দিয়ে টিসিবির ডাল ও পেঁয়াজ আমদানি চলমান আছে। নতুন করে ৪০০০ মেট্রিক টন কাচা ছোলা আমদানির সিদ্ধান্ত নিয়েছেন। প্রথম চালানে ৪০০ মেট্রিক টন ছোলা বুধবার সন্ধ্যায় বেনাপোল বন্দরে প্রবেশ করে। এর আগে সাধারন ব্যবসায়ীদেরও শুল্ক মুক্ত সু্বিধায় কাঁচা ছোলা আমদানির সুযোগ দিয়েছে সরকার। তবে সে সুযোগের কোন সুফল পাচ্ছেনা বাজারে ক্রেতারা। গত বছরে ছোলার কেজি ৭৮ থেকে ৮০ টাকা থাকলেও এবার কোন কারন ছাড়া তা বেড়েছে ১০০ টার উর্ধ্বে। অবশেষে রমজান উপলক্ষ্যে সরকার কম মুল্যে বিক্রির জন্য টিসিবির পণ্য তালিকায় কাঁচা ছোলা যুক্ত করে আমদানির উদ্যেগ নেয়।

এছাড়া রমজানের মধ্যে ছোলার পাশাপাশি ডাল,পেঁয়াজ ভোজ্য তেল,চিনি,খেজুর বিক্রি করবে টিসিবি। তবে সব পণ্যের বাজার নিয়ন্ত্রনে অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট থাকার দাবি জানিয়েছেন সাধারন ব্যবসায়ীরা।

সাধারন ক্রেতা আসলাম জানান, রমজানের আগে নিত্য পণ্যের দাম কুমলে মানুষ উপকৃত হবে। তবে অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট না ভাঙলে বাজার নিয়ন্ত্রন সম্ভব না।
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সুলতান মাহামুদ বিপুল জানান, রোজায় টিসিবির অর্ধেক মুল্যের পণ্য নিম্ন আয়ের মানুষ পেলে তারা খুব উপকৃত হবেন।
বেনাপোল বন্দর পরিচালক রেজাউল করিম রমজান উপলক্ষে ছোলাসহ বিভিন্ন খাদ্য দ্রবের আমদানি বেড়েছে।বন্দর থেকে যাতে দ্রুত ছাড় হয় কর্তৃপক্ষ কাজ করছেন।

উল্লেখ্য, টিসিবির পরিবার কার্ডধারী একজন গ্রাহক এতদিন ৩০ টাকা কেজি দরে মাসে ৫ কেজি চাল, ১০০ টাকা লিটার দরে ২ লিটার ভোজ্যতেল এবং ৬০ টাকা কেজি দরে ২ কেজি মসুর ডাল কিনতে পারছিলেন। এর সঙ্গে এখন থেকে তিনি ৫৫ টাকা কেজি দরে ১ কেজি ছোলাও কিনতে পারবেন।

মোঃ এনামুলহক,বেনাপেল প্রতিনিধি
মোবাঃ০১৭১১৩৯৭৪৫৮
তাং০১/০৩/২৪

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park