1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা তারুণ্যকে কাজে লাগিয়ে সাভার উপজেলা থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি দুর করতে চাই – মোঃ তমিজ উদ্দিন মামুদনগর যুব সংঘের পুনরায় সভাপতি হলেন জনাব মোঃ আরিফুল ইসলাম এবং সম্পাদক হলেন জনাব মো: হুমায়ুন কবির। কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন

যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় ঠাকুরগাঁও জেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচিত।

  • প্রকাশের সময় : শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৪৩১ বার পঠিত

ইনতাজুল ইসলাম এনতাজ ঠাকুরগাঁও রিপোর্টারঃ জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল ঠাকুরগাঁও জেলা পরিষদের উপ নির্বাচন চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। উপনির্বাচন পদে দুইজন প্রার্থী মধ্যে একজন মনোয়নপত্র প্রত্যাহার করায় ২৩ শে ফেব্রুয়ারি শুক্রবার বিনা প্রতিদ্বন্দ্বীতায় আবদুল মজিদ আপেলকে নির্বাচিত করা হয়েছে। ঠাকুরগাঁও উপ নির্বাচন জেলা পরিষদের চেয়ারম্যান পদে তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিল করেন সহ-সভাপতি পদের এসএম মঈন জেলা আ, লীগ, সাংগঠনিক সম্পাদক পদের সন্তোষ কুমার আগরওয়ালা এবং জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল। ঋণ খেলাপি দায়ে জেলা সহ-সভাপতি পদে এসএম এ মঈন মনোনয়ন পত্র ১৫ই ফেব্রুয়ারি বাছাইয়ের দিনে বাতিল হয়েছে এতে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন এবং ২২ ই ফেব্রুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহার শেষ দিনে জেলা সাংগঠনিক সম্পাদক পদের প্রার্থী সন্তোষ কুমার আগরওয়ালা মনোনয়নপত্র প্রত্যাহার করেন।যার ফলে একমাত্র আব্দুল মজিদ আপেল প্রতিদ্বন্দী প্রার্থী হিসেবে থাকেন। প্রতীক বরাদ্দের দিনে একাধিক প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায়, জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেলকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা দেন, জেলা পরিষদের নির্বাচনের রিটার্নিং অফিসার এবং জেলা নির্বাচন কর্মকর্তা মঞ্জুরুল হাসান। এই পদটি ২৪ অক্টোবর গত বছরে ঠাকুরগাঁও জেলা পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ সাদেক কুরাইশী এই মহান নেতা মৃত্যুবরণ করলে পদটি শূন্য হয়।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park