1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা তারুণ্যকে কাজে লাগিয়ে সাভার উপজেলা থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি দুর করতে চাই – মোঃ তমিজ উদ্দিন মামুদনগর যুব সংঘের পুনরায় সভাপতি হলেন জনাব মোঃ আরিফুল ইসলাম এবং সম্পাদক হলেন জনাব মো: হুমায়ুন কবির। কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন

মিয়ানমারে ফের মর্টার শেল ও গুলির শব্দ, আতঙ্কে টেকনাফ সীমান্তের মানুষ ।

  • প্রকাশের সময় : সোমবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৪৮ বার পঠিত

কে এম হোসাইন শরীফ
টেকনাফ প্রতিনিধি (কক্সবাজার)

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং উলুবনিয়া সীমান্তের পূর্বে মিয়ানমারের অভ্যন্তরে তুতার দ্বীপ এলাকায় ব্যাপক গুলাগুলি এবং মর্টার শেলের শব্দ হয়েছে। এই শব্দ টেকনাফের হোয়াইক্যং উলুবনিয়া সীমান্তের বসবাসকারী স্থানীয় মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

রোববার রাত ও সোমবার সকালেও এ গুলো, মর্টার শেলের শব্দ শোনা যায়।

হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহাম্মদ আনোয়ারি ও স্থানীয় ইউপি সদস্য হাজী জালাল আহমদ মেম্বার জানান, সোমবার সকালে উলুবনিয়া সীমান্তের লোকজন মিয়ানমারের অভ্যান্তরে কয়েকটি গুলি ও মর্টান শেলের শব্দ শুনেছেন বলে আমাকে এলাকার লোকজন জানিয়েছেন। কিন্তু এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তুতার দ্বীপ এলাকায় যে বিজিপির ঘাটিগুলো ছিল সে গুলো তো বিদ্রোহী আরাকান আর্মিরা অনেক আগেই দখলে নিয়েছে, এখন নতুন করে গুলির কি প্রয়োজন আছে এমন প্রশ্ন করলে নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বাান্দিন্দা জানান, দখল করা ঘাঁটিগুলোতে মিয়ানমারের সেনাবাহিনীকে আরাকান আর্মির উপস্থিতি জানান দিতে মাঝে মধ্যে মর্টান শেল ও গুলি ফাঁটায়।

টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ জানান, সীমান্তবর্তী বাসিন্দারা যেন আতঙ্কিত না হন, সে জন্য আমাদের টহল কার্যক্রম রয়েছে। তবে উলুবনিয়া সীমান্ত কিন্তু আমাদের দায়িত্বরত এলাকা না। গোলাগুলির শব্দ আমরা শুনিনি।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park