1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা তারুণ্যকে কাজে লাগিয়ে সাভার উপজেলা থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি দুর করতে চাই – মোঃ তমিজ উদ্দিন মামুদনগর যুব সংঘের পুনরায় সভাপতি হলেন জনাব মোঃ আরিফুল ইসলাম এবং সম্পাদক হলেন জনাব মো: হুমায়ুন কবির। কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন

মামলা তুলে না নিলে এসিড মেরে ঝলসে দেয়ার হুমকি। সংবাদ সম্মেলনে অভিযোগ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ১১৪ বার পঠিত

আমতলী বরগুনা প্রতিনিধিঃ
মামলা তুলে না নিলে এসিড মেরে ঝলসে দেয়ার হুমকি দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আশ্রাফ আলী মৃধা সন্ত্রাসী ওদুদ মৃধা ও তার সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে সোমবার দুপুরে আমতলী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন। সন্ত্রাসী ওদুদ মৃধার ভয়ে আশ্রাফ মৃধার পরিবার পালিয়ে বেড়াচ্ছে। দ্রুত পুলিশ প্রশাসনে কাছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবী জানিয়েছেন ভুক্তভোগী আশ্রাফ মৃধা ও তার পরিবার।
লিখিত বক্তব্যে আশ্রাফ মৃধা বলেন, উপজেলার মহিষকাটা কলেজ রোড সড়কের পাশে খাস জমিতে গত ২৮ বছর ধরে ঘর-বাড়ী নির্মাণ করে বসবাস করে আসছি। ওই জমি সন্ত্রাসী ওদুদ মৃধা তার দাবী করে দীর্ঘদিন ধরে আমাকে ও আমার পরিবারকে নির্যাতন করে আসছে। গত শুক্রবার ওদুদ মৃধা ও তার সন্ত্রাসী বাহিনী ওই জমি দখলে করতে যায়। কিন্তু স্থানীয় লোকজনের বাঁধার মুখে দখল নিতে পারেনি। এ ঘটনায় আমি গত শনিবার আমতলী থানায় সাধারণ ডায়েরী করি। এতে ক্ষুব্ধ হয় সন্ত্রাসী ওদুদ ও তার বাহিনী। ওইদিন রাতে ওদুদ মৃধা ও তার সন্ত্রাসী বাহিনী আমাকে মামলা ও সাধারণ ডায়েরী তুলে নিতে হুমকি দেয়। মামলা তুলে না নিলে আমাকে ও আমার পরিবারকে এসিড মেরে ঝলসে দেয়ার হুমকি দেয় তিনি। তার ভয়ে আমি ও আমার পরিবার পালিয়ে বেড়াচ্ছি। সোমবার দুপুরে আমতলী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন আশ্রাফ মৃধা। সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, গত বছর ৭ সেপ্টেম্বর ওদুদ ও তার সন্ত্রাসী বাহিনী হামলা চালিয়ে আমাকেসহ চারজনকে কুপিয়ে গুরুতর জখম করেছে। ওই ঘটনায় আমি থানায় মামলা করি। ওই মামলা তুলে নিতে চাপ দিচ্ছে অদুদ। এ সময় আরো উপস্থিত ছিলেন আশ্রাফ মৃধার স্ত্রী আসমা বেগম, হাসান মৃধা ও নাশির মৃধা।
এ বিষয়ে ওদুদ মৃধা বলেন, ওই জমি আমার। আশ্রাফ মৃধা আমাকে জমির দখল দেয় না।
আমতলী থানা ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু সাধারণ ডায়েরীর কথা স্বীকার করে বলেন, এসিড মেরে ঝলসে দেয়ার বিষয়ে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park