1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাটে ছোট ভাইয়ের জায়গা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন টাঙ্গাইলে শিশু ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে যুবক গ্রেপ্তার ইউএনও গোলাম রব্বানী সরকারকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে একটি মহল, নিরপেক্ষ তদন্তের দাবি। মাধবপুর পৌরসভার উন্নয়ন তহবিল থেকে ১ নম্বর ওয়ার্ডের বটগাছা মোড়া কবরস্থানে বরাদ্দ, এলাকাবাসীর কৃতজ্ঞতা প্রকাশ। পোরশায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি – সাভারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বরগুনা আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুর রশিদ ভূঁইয়ার মৃত্যুতে ওলামা দল নেতা আব্দুল মোতালেবের শোক। প্রতারক চক্রের ফোন নম্বর শনাক্ত, আর্থিক লেনদেন না করতে জনসাধারণকে সতর্ক করলেন বেনাপোল পোটথানার ওসি শহীদ তিতুমীর।। পোরশায় স্থানীয়দের সহায়তায় ৩ মাদক কারবারি গ্রেপ্তার, ৩২ পিস ট্যাপেন্টাডল জব্দ নারীর স্বাস্থ্যসুরক্ষা ও স্বাবলম্বিতা একটি সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র গঠনের অন্যতম ভিত্তি: চীফ হুইপ নুরুল ইসলাম মণি।

মামলার রায়ের তারিখের আগেই রায় দিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আফরোজা খাতুন,বাদী পক্ষ হতাশ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ১০৬ বার পঠিত

এস,আর শরিফুল ইসলাম রতন
লালমনিরহাট প্রতিনিধিঃ-

লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে দায়িত্বে থাকা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা খাতুনের নামে এবার আদালতে রায়ের তারিখ দিয়ে তার আগে রায় দেয়ার অভিযোগ উঠেছে।

আদালতে মামলার আদেশের দিন ধার্য করে তার প্রায় দুই মাস আগেই রায় দেয়ায় মিশ্র মিশ্র প্রতিক্রিয়া উঠেছে তাঁর বিরুদ্ধে।

জানা যায়, লালমনিরহাটের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ২০২৩ সালের ১৪ ফেব্রুয়ারি লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাটের বড়ুয়া মৌজার মৃত মহিম চন্দ্র বর্মনের ছেলে জিতেন্দ্র নার্থ বর্মন (৬৫) জনসাধারণ চলাচলের বিঘ্ন সৃষ্টি হওয়ায় তা উদ্ধারে জন্য একই এলাকার কমলা কান্ত বর্মনের ছেলে মুকুল চন্দ্র রায় (৬০)সহ আরও দুইজনের নামে একটি মামলা করেন।

৪৪৫/২৩ এর মামলাটির কয়েকটি তারিখ হাজিরার পর গত ৫ আগস্ট অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা খাতুন আদালতে মামলাটি উঠে, সেই দিন পরবর্তী মামলার তারিখ ধার্য করেন ১ অক্টোবর। মামলার বাদীপক্ষ জিতেন্দ্র ও স্বাক্ষীগণ আদালতে ১ অক্টোবর হাজির হয়ে জানতে পায় ১৩ আগস্ট মামলায় রায় দেয়া হয়েছে।

এ বিষয়ে জিতেন্দ্র নার্থ বর্মন বলেন, জনসাধারণের হয়ে মামলা করলাম তারপর “বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের আদালত সরেজমিনে গিয়ে তদন্ত করেন, আর তদন্ত প্রতিবেদনে বলেন ওরা অবৈধভাবে অবকাঠামো নির্মান পুর্বক দখলে আছে, জনসাধারণের চলাচলের জন্য অবৈধভাবে দখল রাস্তাটি উদ্ধারের জন্য সরকার পক্ষে জোড় ভাবে কাজ করছে”, প্রতিবেদনে এমনটি বললেও আদালত মামলার তারিখ ধার্য করে আগাম রায় দিয়েছেন যা আমরা জানি না, আদালতের এমন বিষয় রহস্যময়।

বিচার পরিচালনায় এমন চিত্র দেখে আদালত পাড়ায় বিভিন্ন গুঞ্জন শুরু হয়েছে।

এ্যাড. বিধু ভূষন রায় সাবু বলেন, আদালত তার নিজ গতিতে চলে কিন্তু এবার অন্যকিছু দেখা গেল, যেখানে ৫ আগস্ট বিজ্ঞ বিচারক বললেন মামলা পরবর্তী তারিখ ১ অক্টোবর কিন্তু তার ৮দিন পর অর্থাৎ ১৩ আগস্ট মামলাটির রায় দিয়ে দিয়েছেন। বাদি পক্ষ ১ অক্টোবর আদালতে হাজির হয়ে সারাদিন থাকলেও মামলা ডগে না উঠায় নথি খুঁজে দেখা যায় যে, বিজ্ঞ আদালত মামলা খারিজ করে দিয়েছেন ১৩ আগস্ট, বিষয়টি সম্পন্ন লুকানো রায় বলা যায়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে পিপি মুর্শেদা বেগম মানু’র সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ বিষয়ে নথি দেখে কথা বলতে হবে।

এ বিষয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা খাতুনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে প্রথমে তিনি বলেন, বিষয়টি এখন বলতে পারছিনা, টুকে নিচ্ছি খোঁজ নিয়ে বলতে পারবো, তারপর বলেন বাদি পক্ষকে বা তার আইনজীবীকে আমার সঙ্গে দেখা করতে বলবেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park