1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা তারুণ্যকে কাজে লাগিয়ে সাভার উপজেলা থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি দুর করতে চাই – মোঃ তমিজ উদ্দিন মামুদনগর যুব সংঘের পুনরায় সভাপতি হলেন জনাব মোঃ আরিফুল ইসলাম এবং সম্পাদক হলেন জনাব মো: হুমায়ুন কবির। কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন

মাদক নিয়ে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদ ও মানববন্ধন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ১১৭ বার পঠিত

স্টাফ রিপোর্টার
মাদক নিয়ে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে ৩ নং ওয়ার্ড কাউন্সিলের শাহিন মোল্লার বিরুদ্ধে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত।

আজ সোমবার ০৪/০৩/২০২৪ ইং তারিখে দুপুর ২ টার দিকে জেলা প্রশাসক কার্যলয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন কাশিমপুর থানা প্রেসক্লাবের সভাপতি ও বাংলা টিভির কাশিমপুর থানা প্রতিনিধি মোঃ হাসান সরকার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কাশিমপুর থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বার্তা বাজার প্রত্রিকার প্রতিনিধি মোঃ মারুফ হোসেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনবানী পত্রিকার প্রতিনিধি মোঃ জামাল আহম্মেদ, মোঃ সোহরাব হোসেন, মোস্তাকিন শিকদার রাজিব, মোঃ বিএইস সাজু,সেকেন্দার আলী, হাবিবুল বাসার সুমন, শাকিল আহম্মেদ সুজন,শাহাদাৎ হোসেন সরকার, ইউছুপ আলী খান,আরিফুল ইসলাম খান শাহীন, হাসমত , জসিম খান,মোঃ আমিনুল ইসলাম, মোঃ আরমান হোসেন, মোঃ শাহীন, মোঃ শাহ্ আলম, এস কে শুভ,সহ আরো অনেকই উপস্থিত ছিলেন।

গত ০১/০২/২৪ইং তারিখ র‍্যাব-১ এর অভিযানে ৩ নং ওয়ার্ড কাউন্সিলর শাহীন মোল্লার গোডাউন থেকে ৯৫২ পিস ফেনসিডিল উদ্ধার করা হয়। তার পরিপ্রেক্ষিতে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ করায়, কাউন্সিলর শাহিন মোল্লা তার নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন এবং তিনি দাবি করেন উক্ত গোডাউনটি তার নয়। কিন্তু ১৩১৯৬ নং দলিলে দেখা যায় উক্ত জমিটি তার নামে দলিল করা। তিনি আরো দাবি করেন তার নামে মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়েছে। তারই প্রেক্ষাপটে কাউন্সিলর শাহীন মোল্লা তিনজন সংবাদ কর্মীর নামে ১১/০২/২৪ ইং তারিখে এক কোটি টাকার একটি মানহানি মিথ্যা মামলা দায়ের করে। যাহার মামলা নং ১৪৪/২৪। উল্লেখিত যে গত ০৩/০২/২৪ইং তারিখে যে সংবাদ প্রকাশ করা হয় তা সত্য। কারণ উক্ত গোডাউনটির মালিক ৩ নং ওয়ার্ড কাউন্সিলর শাহিন মোল্লা ও তার স্ত্রীর নামে দলিল পাওয়া যায়। তাই উক্ত গোডাউনটি তার নিজর বলে প্রমাণিত হয়। সাংবাদিকরা তথ্য সংগ্রহ করতে সরেজমিনে গেলে । এ সময় এলাকাবাসী বক্তব্যে বলেন এই গোডাউনটি ৩ নং ওয়ার্ড কাউন্সিলর শাহিন মোল্লার নামে। এবং এই গোডাউন থেকে ৯৫২ পিস ফেনসিডিল উদ্ধার করে ও চারজনকে গ্রেফতার করে র‍্যাব -১। আরো উল্লেখ্য যে কাউন্সিলর হওয়ার পূর্বে তার কোন ঝুটের ব্যবসা ছিল না। ঝুটের ব্যবসা জবরদখল করে কাউন্সিলর হওয়ার পরে। তিনি বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরির জুটের ব্যবসা জবরদখলে আনে ।

এছাড়াও বিভিন্ন অভিযোগ উঠেছে ৩ নং ওয়ার্ড কাউন্সিলর শাহীন মোল্লার বিরুদ্ধে।

সাংবাদিকরা বক্তব্যে বলেন দৈনিক জনবানী পত্রিকার কাশেমপুর থানা প্রতিনিধি মো: জামাল আহম্মেদ, আলোকিত সকালের প্রতিনিধি সোহরাব হোসেন, নিউজ টোয়েন্টি ওয়ান এর স্টাফ রিপোর্টার শাকিল আহমেদ সুজনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান। তারা দুইদিন সময় দিয়ে বলেন ৩নং ওয়ার্ড কাউন্সিল শাহীন মোল্লা মিথ্যা মামলা প্রত্যাহার না করলে আমরা আরো জোরালো মানববন্ধন করতে বাধ্য হব। এবং তার বিভিন্ন অপকর্ম খতিয়ে বের করে প্রকাশ করে সাধারণ মানুষের সামনে তুলে ধরব বলে জানান তারা।

সাংবাদিক বৃন্দ আরো বলেন উক্ত বিষয়ে সঠিক তদন্ত করে প্রকৃত অপরাধীকে খুঁজে বের করে আইনের আওতায় এনে বিচারের দাবি জানিয়ে মানববন্ধনের সমাপ্তি ঘোষণা করেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park