1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

মহানবী (সা.)এর জীবন ও আদর্শ সমগ্র মানবজাতির জন্য অনুসরণীয় : ফজলুল হক মাস্টার।

  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৫ বার পঠিত

মাওলানা মোঃ আব্দুল মোতালেব ,
স্টাফ রিপোর্টার।

মহানবী হযরত মুহাম্মদ (সা.)এর জীবন ও আদর্শ সমগ্র মানবজাতির জন্য অনুসরণীয়। তাঁর আদর্শ মেনে নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন সমাজ গড়ে তোলা। সমাজে শান্তি, ন্যায়বিচার, সহনশীলতা ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠা করা সম্ভব। পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) (১৪৪৮ হিজরি) উপলক্ষে বরগুনার গৌরীচন্নায় মোহাম্মদিয়া মহব্বত রশিদ সিফাতীয়া জান্নাত মাদ্রাসায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব ধর্মীয় আলোচনা করেন বরগুনা জেলার কৃতি সন্তান, বরগুনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ও অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা জননেতা জনাব মোঃ ফজলুল হক মাস্টার।

বৃহস্পতিবার ৩রা সেপ্টেম্বর বেলা ১১টায় মাদ্রাসার অডিটোরিয়ামে দোয়া ও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বরগুনা জেলা বিএনপির সাবেক উপদেষ্টা আলহাজ্ব মোঃ ইউসুফ আলী মল্লিক, আলহাজ্ব মোঃ গোলাম হোসেনের সভাপতিত্বে অনুস্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- বরগুনা জেলা ওলামা দলের সংগ্রামী সদস্য সচিব ও গৌরিচন্না বাজার কেন্দ্রীয় জামেমসজিদ কমিটির সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আব্দুল মোতালেব, গৌরিচন্না নওয়াব সলিমুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলাম, মাওলানা মোঃ মাকছুদুর রহমান, প্রমুখ।

উক্ত অনুস্ঠানে সাবেক ইউপি সদস্য মোঃ মোসলেম আলী খান, মোঃ আলমগীর হোসেন মেম্বার, মোঃ জাহাঙ্গীর হোসেন,মিসেস ফজলুল হক মাস্টার, মোঃ মাইদুল ইসলাম মাস্টার, মোঃ শফিকুল ইসলাম মাস্টার, মোঃ নুরুল আক্তার মাস্টার, মোঃ জাকির হোসেন মাস্টার, মোঃ খবির মাস্টার, সাংবাদিক মোঃ ইদ্রিস আলী, মোঃ তোফায়েল মৃধা (তোতা) । এবং মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় মহানবী হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর পবিত্র জীবন ও কর্মের বিভিন্ন দিক তুলে ধরে সংক্ষিপ্ত আলোচনা করা হয়।

পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

মোনাজাত পরিচালনা করেন গৌরিচন্না বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ছানী ইমাম মাওলানা মোঃ আব্দুল করিম।

অনুষ্টান সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ শাহিন মিয়া।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park