
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
বুধবার পহেলা জুলাই সকালে ভূরুঙ্গামারীতে সোনাহাট সেতুর পাটাতন ভেঙে একটি ড্রাম ট্রাক আটকে যাওয়ায় কয়েক ঘন্টা যান চলাচল ব্যাহত হয়েছে।
ভূরুঙ্গামারী থেকে সোনাহাট স্থলবন্দরগামী একটি ড্রাম ট্রাক পাটাতন ভেঙে আটকে যায় । এ ঘটনায় সেতু দিয়ে যান চলাচল বন্ধ হয়ে উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী, শিক্ষক, শিক্ষার্থী ব্যবসায়ী ও স্থলবন্দরগামী পরিবহন ।
খবর পেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি অপসারণ করে, দ্রুত যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।