1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা তারুণ্যকে কাজে লাগিয়ে সাভার উপজেলা থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি দুর করতে চাই – মোঃ তমিজ উদ্দিন মামুদনগর যুব সংঘের পুনরায় সভাপতি হলেন জনাব মোঃ আরিফুল ইসলাম এবং সম্পাদক হলেন জনাব মো: হুমায়ুন কবির। কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন

ভাষার টানে ভারতীয় বাইসাইকেল চালিয়ে এখন বাংলাদেশে।

  • প্রকাশের সময় : শনিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৯৯ বার পঠিত

বেনাপোল থেকে এনামুলহকঃবাংলা ভাষার প্রতি শ্রদ্ধা জানাতে ভারতের পশ্চিমবঙ্গ থেকে `১০০ মাইলস’ নামে একটি সংগঠনের ১০ জন সদস্য বাইসাইকেল চালিয়ে বাংলাদেশে এসেছেন।

২১ ফেব্রুয়ারিতে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে বাংলাদেশে এসেছেন তারা।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তারা বেনাপোল সীমান্তে পৌঁছায়। পরে ইমিগ্রেশন-কাস্টমসের কার্যক্রম শেষে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হন সংগঠনের সদস্যরা।

সংগঠনের সদস্যরা জানান, একমাত্র বাঙালিরাই নিজের ভাষা রক্ষায় জীবন দিয়েছেন। পৃথিবীতে এমন নজির আর কারও নেই। মায়ের ভাষা বাংলাতে কথা বলি এটা সেই ভাষা শহীদদের অবদান। তাই ভাষার মাস উপলক্ষে তাদের প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশে ছুটে আসা।

সংগঠনের দলীয় প্রধান সরজিত রায় বলেন, ভাষার টানে বাংলায় এসেছি। ২১ ফেব্রুয়ারি ঢাকায় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করব। ভাষা দিবসের কর্মসূচি শেষে ২২ ফেব্রুয়ারি বেনাপোল বন্দর হয়ে আমরা ভারতে ফিরব।

বেনাপোল সরগম সংগীত একাডেমির সভাপতি মোস্তাফিজ্জোহা সেলিম জানান, বাংলা ভাষার ইতিহাস ও ঐতিহ্যের গৌরবের কারণে মাতৃভাষা দিবস আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে। বাংলা ভাষা যতদিন থাকবে বিশ্ব এই ভাষা শহীদদের শ্রদ্ধা ততদিন জানাবে।

মোঃএনামুলহক,বেনাপোল প্রতিনিধি

মোবাঃ০১৭১১৩৯৭৪৫৮

তাং১৭/০২/২৪

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park