1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা তারুণ্যকে কাজে লাগিয়ে সাভার উপজেলা থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি দুর করতে চাই – মোঃ তমিজ উদ্দিন মামুদনগর যুব সংঘের পুনরায় সভাপতি হলেন জনাব মোঃ আরিফুল ইসলাম এবং সম্পাদক হলেন জনাব মো: হুমায়ুন কবির। কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন

বেনাপোলে কাষ্টমস কর্মকর্তা রাফিউল অজ্ঞাত সন্ত্রাসীদের হাতে গুরুত্বর আহত।।

  • প্রকাশের সময় : শনিবার, ৮ জুন, ২০২৪
  • ১৩০ বার পঠিত

বেনাপোল থেকে এনামুলহকঃবেনাপোলে রাফিউল ইসলাম নামে একজন কাস্টমস ইন্সপেক্টরের উপর হামলা হয়েছে। অজ্ঞাত সন্ত্রাসীরা তাকে কুপিয়ে জখম করেছে। শুক্রবার রাত সোয়া ৮টার দিকে স্থানীয় পেচোর বাওড়ে এই ঘটনাটি ঘটেছে। তিনি যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

রাফিউল ইসলামের বন্ধু শার্শার সোহরাব হোসেন জানিয়েছেন, প্রচন্ড গরমে তারা দুজন পেচোর বাওড়ে ঘুরতে যান। হঠাৎ করেই একদল সন্ত্রাসী এসে পেছেন থেকে তাদের উপর হামলা চালায়। এসময় তারা জানতে চান কেনো তাদের উপর হামলা করা হচ্ছে। জবাবে সন্ত্রাসীরা বলতে থাকে, ‘এই ব্যাটার জন্যে অনেক ক্ষতি হয়েছে।’ এই বলে সন্ত্রাসীরা একের পর এক ছুরি দিয়ে আঘাত করতে থাকে কাস্টমস ইন্সপেক্টর রাফিউল ইসলামকে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
পরে সন্ত্রাসীরা দ্রুত এলাকা ত্যাগ করে। বন্ধু সোহরাব স্থানীয়দের সহযোগিতায় আহত বন্ধুকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান।
এ রিপোর্ট লেখা পর্যন্ত তার দেহে একাধিক ক্ষত স্থানে সেলাই চলছিল।
গুরুতর আহত রাফিউল ইসলাম জানিয়েছেন, তার কারও সাথে ওই এলাকায় কোনো শত্রুতা নেই। তবে, পেশাগত কারণে কেউ তার উপর ক্ষুব্ধ থাকতে পারে। হামলাকারীদের কাউকে তিনি চিনতে পারেননি।
খবর পেয়ে যশোর জেনারেল হাসপাতালে যান বেনাপোল কাস্টমসের যুগ্ম কমিশনার শাফায়েত হোসেন। তিনি জানান, আহত রাফিউল ইসলাম অত্যন্ত সৎ মানুষ হিসেবে পরিচিত। পেশাগত কারণে হয়তো তিনি কোনো অসৎ ব্যবসায়ীর রোষানলে পড়তে পারেন। তাছাড়া, তার কোনো শত্রু ছিলো বলে তাদের জানা নেই।
তিনি বলেন, ঘটনাটি দ্রুত থানা পুলিশকে অবহিত করা হয়েছে। কাস্টমসের পক্ষ থেকেও ঘটনার অভ্যন্তরীণ তদন্ত করা হতে পারে বলেও তিনি জানান।

মোঃএনামুলহক,বেনাপোর প্রতিনিধি

মোবাঃ০১৭১১৩৯৭৪৫৮

তাং০৮।০৬।২৪

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park