1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা তারুণ্যকে কাজে লাগিয়ে সাভার উপজেলা থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি দুর করতে চাই – মোঃ তমিজ উদ্দিন মামুদনগর যুব সংঘের পুনরায় সভাপতি হলেন জনাব মোঃ আরিফুল ইসলাম এবং সম্পাদক হলেন জনাব মো: হুমায়ুন কবির। কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন

বেনাপোলে এক গৃহবধুর আত্মহত্যা।।

  • প্রকাশের সময় : শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৩৫ বার পঠিত

বেনাপোল থেকে এনামুলহক ঃযশোরের বেনাপোলে স্বামীর বাড়িতে ঘরের ফ্যানের সাথে উড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে সোনিয়া খাতুন মায়া (২১) নামে এক গৃহবধূ।

২৩ ফেব্রুয়ারি শুক্রবার বিকালে বেনাপোল সীমান্তের বাহাদুরপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সোনিয়া খাতুন মায়া রাঙামাটি জেলার বরকল থানার আমতলী গ্রামের আব্দুল আউয়াল চৌধুরীর মেয়ে এবং বাহাদুরপুর গ্রামের নাজমুল হোসেনের স্ত্রী।

স্থানীয় ও পরিবারের স্বজনরা জানান, গত ৭ মাস আগে ফেইসবুকে পরিচয় ও প্রেমের সম্পর্ক করে উভয় পক্ষের সম্মতিতে বিয়ে হয় নাজমুল সোনিয়া খাতুন মায়ার। বিয়ের কয়েক মাস পরে পরিবারের স্বচ্ছলতা ফেরাতে বিদেশে পাড়ি জমান নাজমুল।

স্বামী প্রবাসে যাওয়ার পর থেকেই প্রতিনিয়ত শ্বশুর শ্বাশুড়ির সাথে সংসারে বাকবিতন্ডা চলে আসছিলো গৃহবধূ সোনিয়া খাতুনের। তারই ধারাবাহিকতায় গতকাল পরিবারের লোকচক্ষুর আড়ালে নিজ ঘরের ফ্যানের সাথে উড়না পেঁচিয়ে জীবনের আত্মাহুতি দেন সোনিয়া।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্টের জন্য লাশ মর্গে প্রেরণ করেছে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে। এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মোঃএনামুলহক,রেনাপোল প্রতিনিধি
মোবাঃ০১৭১১৩৯৭৪৫৮
তাং২৪/০২/২৪

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park