1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা তারুণ্যকে কাজে লাগিয়ে সাভার উপজেলা থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি দুর করতে চাই – মোঃ তমিজ উদ্দিন মামুদনগর যুব সংঘের পুনরায় সভাপতি হলেন জনাব মোঃ আরিফুল ইসলাম এবং সম্পাদক হলেন জনাব মো: হুমায়ুন কবির। কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন

বান্দরবানের লামার আজিজ নগরে ভ্রম্যমান আদালতে জরিমানা।

  • প্রকাশের সময় : বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ১৭৬ বার পঠিত

এম এ এইচ জয়।
স্টাফ রিপোর্টার।

বান্দরবান জেলার লামা উপজেলার আজিজ নগর ইউনিয়নের চাম্বি মফিজ বাজারে ৫ মার্চ রোজ মঙ্গলবার মোবাইল কোর্টের মাধ্যমে বাজার মনিটরিং করেন লামা উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এস এম রাহাতুল ইসলাম।প্রসিকিউশনে ছিলেন কৃষি বিভাগের উপজেলা মার্কেটিং অফিসার মোঃ বোরহান উদ্দিন,মোঃ শাহজালাল স্যানিটারি ইন্সপেক্টর (দাঃ প্রা)। আইন শৃঙ্খলা সহযোগিতায় ছিলেন আজিজনগর পুলিশ ক্যাম্পের এস আই কৈলাশ বড়ুয়া সহ পুলিশ সদস্য।

মোবাইল কোর্টে খোলা অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের কারণে মামুন কুলিং কর্ণারকে ভোক্তা অধিকার আইনে ১০০০ টাকা অর্থদন্ড, জালানি তেলের দোকান নাজিম উদ্দিনকে কোন লাইসেন্স, মূল্য তালিকা, গ্যাসের সিলিন্ডার ক্রয় রসিদ, অগ্নি নির্বাপক ফায়ার এক্সিটিংগুইশার না থাকার কারণে ৫,০০০ টাকা অর্থদন্ড ও মক্কা মদিনা হোটেলকে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার ফ্রিজিং প্রক্রিয়াজাত করার কারণে ২,০০০ টাকা অর্থদণ্ড , সর্বমোট ৮,০০০ টাকা অর্থদণ্ড করেন।

মোবাইল কোর্ট পরিচালনা কালীন বাজারের অধিকাংশ দোকানদার দোকান বন্ধ করে পালিয়ে যান। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম রাহাতুল ইসলাম বলেন- আমাদের এ অভিযান চলমান থাকবে। পবিত্র রমজান মাসে যাহাতে দ্রব্য মূল্যে বাড়াতে না পারে তার জন্য আমরা কঠোর পদক্ষেপ গ্রহণ করব।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park