1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

বাউফলে ধর্ষকের গ্রেপ্তার চেয়ে থানায় স্মারকলিপি পেশ

  • প্রকাশের সময় : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ১০৪ বার পঠিত

এইচ এম মনিরুজ্জামান লিডার
জেলা প্রতিনিধি(বরিশাল)

পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় ১১ বছরের এক শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্ত আনোয়ার হাওলাদার (৪২) নামে এক বিএনপি নেতাকে দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামাল হোসেনের কাছে একটি স্মারকলিপি পেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বাউফল উপজেলা শাখার প্রতিনিধি বৃন্দ। 

২৩.১০.২৪ইং তারিখ রোজ বুধবার সকাল ১১ টার দিকে বাউফল থানার ভরপ্রাপ্ত কর্মকর্তার কক্ষে ওই স্মারকলিপি পেশ করেন তারা। 

স্মারকলিপিতে উল্লেখ করেন, গত ১১ অক্টোবর উপজেলার মদনপুরা গ্রামে ৪র্থ শ্রেনীর ছাত্রীর ওপর বর্বরোচিত ধর্ষণ সংগঠিত হয়েছে। ইতিমধ্যে থানায় অভিযোগ করা হয়েছে এবং ওই এলাকার সাধারণ জনগণ মানবন্ধন করার পরেও ধর্ষক আনোয়ার এখনও গ্রেপ্তার হননি। দ্রুত আনোয়ারকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচারের দাবি জানানো হয় ওই স্মারকে।

এবিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামাল হোসেন বলেন, স্মারকলিপি পেয়েছি। আসামী ধরার জোর চেষ্টা চলছে। বার বার স্থান পরিবর্তন করার কারণে সনাক্ত করতে একটু কষ্ট হচ্ছে। তবে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে । খুব শিগ্রই তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

উল্লেখ্য, গত ৬মাস আগে আনোয়ার ৩শিশুকে আইসক্রিম চুরির অপবাদ দিয়ে শিকলে বেঁধে নির্যাতন করেন। ওই ঘটনায় তিনি গ্রেপ্তারও হন। এবং ওই ধর্ষণের অভিযোগে সম্প্রতি তিনি দলীয় পদ থেকে বহিষ্কার হয়েছেন। অভিযুক্ত আনোয়ার ইউনিয়ন মৎসজীবী দলের সভাপতি ছিলেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park