
মাওলানা মোঃ আব্দুল মোতালেব,
স্টাফ রিপোর্টার।
বরগুনার আকন ট্রেডার্সের ২৫ টন চালবোঝাই একটি ট্রাক সদর উপজেলার গৌরচন্না বাচ্চু চেয়ারম্যানের বাড়ির উত্তর পাশের এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুর্ঘটনার শিকার হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, ট্রাকটি ২৫ টন চাল নিয়ে যাওয়ার পথে গৌরচন্না নামক স্থানে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ট্রাকটির ব্যাপক ক্ষতি হলেও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান স্থানীয় সাংবাদিক, বরগুনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র সদস্যরা। তারা দুর্ঘটনাকবলিত ব্যবসায়ীর পাশে দাঁড়ান এবং চাল উদ্ধার ও ট্রাকটি খাদ থেকে তোলার কাজে সহযোগিতা করেন। এ বিষয়ে বরগুনা চেম্বারের এক সদস্য বলেন, “একজন ব্যবসায়ীর বিপদ মানে আমাদের সবার বিপদ। আকন ট্রেডার্সের এই ক্ষতিতে আমরা সমব্যাথী। আমরা চেষ্টা করছি দ্রুত ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সহায়তা করার।”
বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক, জেলা পরিষদ প্রশাসক, জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রার্স্ট্রিজ এর সভাপতি জননেতা জনাব মোঃ নজরুল ইসলাম মোল্লা, জেলা ওলামা দলের সংগ্রামী সদস্য সচিব ও গ্লোবাল এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি, বিশিষ্ট সাংবাদিক ও মানবাধিকার কর্মী জনাব মাওলানা মোঃ আব্দুল মোতালেব সহ বিএনপির নেতৃবৃন্দ, পুলিশ প্রশাসন দূর্ঘটনা স্থল পরিদর্শন করেন।
গৌরিচন্না এলাকার স্খানীয়দের অভিযোগ সড়কের বেহাল দশা ও সরু রাস্তার কারণে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটছে।