1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

বরগুনায় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

  • প্রকাশের সময় : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ৩৯ বার পঠিত

মাওলানা মোঃ আব্দুল মোতালেব,
স্টাফ রিপোর্টার।

বরগুনায় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

​পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) ২০২৬ খ্রি. (১৪৪৮ হিজরি) উপলক্ষে “মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর জীবনী” শীর্ষক আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও দোয়া মাহফিল আজ ২৬ আগস্ট ২০২৬ খ্রি. বরগুনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ভাবগম্ভীর্য ও যথাযথ মর্যাদার সাথে অনুষ্ঠিত হয়েছে।

বরগুনা জেলা প্রশাসনের আয়োজনে এবং ইসলামিক ফাউন্ডেশন বরগুনা ও সিরাত একাডেমি বরগুনার সহযোগিতায় এ অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন চিফ হুইপ ও সংসদ সদস্য (বরগুনা-২) জনাব মোঃ নূরুল ইসলাম মণি। অনুষ্ঠানটিতে সভাপতি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বরগুনার সুযোগ্য জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার।

​আলোচনা সভায় বিশেষ অতিথিবৃন্দের মধ্যে ছিলেন পুলিশ সুপার, বরগুনা জনাব মোঃ কুদরত-ই-খুদা (পিপিএম-সেবা) এবং সিভিল সার্জন, বরগুনা ডা: মোহাম্মদ আবুল ফাত্তাহ।

​বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর সাম্য, শান্তি, ও মানবতার আদর্শ এবং তাঁর কর্মময় জীবনের নানা দিক তুলে ধরেন। আলোচনা সভা শেষে এ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বরগুনা জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সিরাত একাডেমির সদস্যবৃন্দসহ বিপুল সংখ্যক ধর্মপ্রাণ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park