1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নওগাঁয় বিশ্ব বিদ্যালয়ের শুভ উদ্বোধন করলেন মাননীয় শিক্ষা মন্ত্রী কবিরহাটে বিএনপি নেতা কে ছুরিকাঘাত করে হত্যা, ফাঁসির দাবিতে মানববন্ধন ।।ভারতীয় নারী ও শিশুকে বাংলাদেশী সন্দেহে পুশইনের অভিযোগ,বেনাপোলের অনিশ্চয়তায় অর্ধহারে অনাহারে দিন কাটছে।। নিকলীর জারুইতলা ভেন্যু কেন্দ্রে এইচএসসি পরীক্ষা পরিদর্শনে ইউএনও রেহানা মজুমদার (মুক্তি) পাটকেলঘাটায় কুখ্যাত মাদক ব্যবসায়ী ছাত্রলীগ নেতা শুভ ও অর্থদাতা শেখ শাহাবাজ কে গ্রেপ্তারের দাবিতে সচেতন নাগরিক সমাজের বিশাল মানববন্ধন ঝিনাইগাতী ক্ষুদ্র বণিক সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত স্ত্রীকে চলন্ত মোটরসাইকেল থেকে ফেলে দিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে বন্যার্তদের মাঝে তারেক রহমানের উপহারের ত্রাণ ও ওষুধ বিতরন। বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান ২০২৬ এর উদ্বোধন করলেন সেনাবাহিনী প্রধান কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তরুণ আল-আমিনের

বরগুনায় ‘নজরুল বর্ষ’ ২০২৬-২৭ এর শুভ উদ্বোধন

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ২৯ বার পঠিত

মাওলানা মোঃ আব্দুল মোতালেব,
স্টাফ রিপোটার।

২ জুলাই বৃহস্পতিবার বিকেল ৪:৩০ ঘটিকায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসক,বরগুনা মিজ তাছলিমা আক্তারের সভাপতিত্বে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী ‘নজরুল বর্ষ’ পালনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন জনাব মো. নূরুল ইসলাম মণি, এমপি, ১০৯ বরগুনা-২ এবং মাননীয় চীফ হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ। গেস্ট অব অনার হিসেবে উপস্হিত ছিলেন জনাব মো. নজরুল ইসলাম মোল্লা, প্রশাসক, জেলা পরিষদ, বরগুনা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো. কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা, পুলিশ সুপার, বরগুনা এবং ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ, সিভিল সার্জন, বরগুনা। এছাড়াও শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সংস্কৃতিপ্রেমী সাধারণ জনতা উক্ত অনুষ্ঠানে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠান সার্বজনীন করে তোলেন।

জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যামে অনুষ্ঠানটি শুরু হয়। পরবর্তীতে রণ সংগীত, নজরুলগীতি, কবিতা আবৃত্তি, নৃত্য, ও আলোচনা সভার মাধ্যমে কবির জীবনদর্শন ও সাহিত্যকর্ম তুলে ধরা হয়। জেলা প্রশাসক তার বক্তব্যে নতুন প্রজন্মকে নজরুল চেতনায় উদ্ধুদ্ধ করার জন্য আমন্ত্রিত সকলকে আন্তরিকভাবে এগিয়ে আসার অনুরোধ করা হয়।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park