1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাটে ছোট ভাইয়ের জায়গা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন টাঙ্গাইলে শিশু ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে যুবক গ্রেপ্তার ইউএনও গোলাম রব্বানী সরকারকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে একটি মহল, নিরপেক্ষ তদন্তের দাবি। মাধবপুর পৌরসভার উন্নয়ন তহবিল থেকে ১ নম্বর ওয়ার্ডের বটগাছা মোড়া কবরস্থানে বরাদ্দ, এলাকাবাসীর কৃতজ্ঞতা প্রকাশ। পোরশায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি – সাভারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বরগুনা আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুর রশিদ ভূঁইয়ার মৃত্যুতে ওলামা দল নেতা আব্দুল মোতালেবের শোক। প্রতারক চক্রের ফোন নম্বর শনাক্ত, আর্থিক লেনদেন না করতে জনসাধারণকে সতর্ক করলেন বেনাপোল পোটথানার ওসি শহীদ তিতুমীর।। পোরশায় স্থানীয়দের সহায়তায় ৩ মাদক কারবারি গ্রেপ্তার, ৩২ পিস ট্যাপেন্টাডল জব্দ নারীর স্বাস্থ্যসুরক্ষা ও স্বাবলম্বিতা একটি সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র গঠনের অন্যতম ভিত্তি: চীফ হুইপ নুরুল ইসলাম মণি।

ফরিদপুরে গ্রেফতার ছাত্রলীগ নেতা

  • প্রকাশের সময় : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ৩৩৯ বার পঠিত

শরিফুল ইসলাম
ফরিদপুর প্রতিনিধিঃ-

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় হত্যাচেষ্টার মামলায় ফরিদপুরের আলফাডাঙ্গায় সৈয়দ রাতুল আহমেদ (৩২) নামে ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার দিনগত রাত দুইটার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। ফরিদপুর আদালতের মাধ্যমে রোববার (২০ অক্টোবর) দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতার সৈয়দ রাতুল আহমেদ উপজেলার বেলবায়না গ্রামের সৈয়দ নজরুল ইসলামের ছেলে। তিনি বানা ইউনিয়ন শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ছাত্র-জনতার আন্দোলনের সময় মুমতাহিনা ইসলাম নামে এক শিক্ষার্থী ওই আন্দোলনের একটি মিছিলে অংশ নেন। মিছিল চলাকালে ছাত্রলীগ-যুবলীগের হামলায় অন্যান্য শিক্ষার্থীদের মতো ওই শিক্ষার্থীও আহত হয়। গুরুতর অবস্থায় তাকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তী সময়ে ওই শিক্ষার্থীর বাবা ফরিদপুরের কোতোয়ালি থানার মামুদপুর এলাকার মো. সিদ্দিকুর রহমানের ছেলে মো. মুজাহিদুল ইসলাম বাদী হয়ে একটি মামলা করেন।

মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী আব্দুর রহমানসহ ১২৫ জন আওয়ামী লীগের নেতা-কর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৩০০-৪০০ জনকে আসামি করা হয়। এই মামলায় কোতোয়ালি থানা পুলিশ জেলার আলফাডাঙ্গা থানা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে সৈয়দ রাতুল আহমেদকে গ্রেফতার করে।

এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান জানান, মামলার এজাহারে তার নাম উল্লেখ না থাকলেও তদন্তকালে ঘটনায় সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park