1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা তারুণ্যকে কাজে লাগিয়ে সাভার উপজেলা থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি দুর করতে চাই – মোঃ তমিজ উদ্দিন মামুদনগর যুব সংঘের পুনরায় সভাপতি হলেন জনাব মোঃ আরিফুল ইসলাম এবং সম্পাদক হলেন জনাব মো: হুমায়ুন কবির। কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন

পূর্বধলায় ২ বছরের জীবিত শিশুসহ অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

  • প্রকাশের সময় : বুধবার, ২৯ মে, ২০২৪
  • ১১৩ বার পঠিত

রুহুল সরকার পূর্বধলা নেত্রকোনা প্রতিনিধ
নেত্রকোনার পূর্বধলা উপজেলার বিশকাকুনী ইউনিয়নের কাছিয়াকান্দা গ্রামে বুধবার (২৯ মে ) সকালে আনুমানিক ২ বছরের জীবিত শিশুসহ (ছেলে) অজ্ঞাতপরিচয় (৩০) এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ও এলাকাবাসী জানায়, আজ ভোরে কাছিয়াকান্দা গ্রামের ইসহাক নামে এক ব্যক্তি ফজরের নামাজ পড়ে মাদ্রাসার পাশে তার মায়ের কবর জিয়ারত করতে গিয়ে একটি শিশু ও অজ্ঞাত নারীকে কাঁচা রাস্তার উপর পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অজ্ঞাত নারীর লাশ ও শিশুটিকে জীবিত দেখতে পেয়ে তাৎক্ষণিক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।

পূর্বধলা থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, ভোর সাড়ে পাঁচটায় দিকে গ্রামবাসী এক নারী ও শিশুকে কাঁচা রাস্তার উপর পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। জীবিত শিশু ও অজ্ঞাত পরিচয়হীন নারীর লাশ উদ্ধার করে। পরে শিশুটিকে তাৎক্ষণিক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত শিশুটি হাসপাতালে অক্সিজেন সরবরাহ করা হয়েছে এবং শিশুটি এখন সুস্থ আছে। লাশ সুরতহাল শেষে ময়নাতদন্তে পাঠানো ও আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park