1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা তারুণ্যকে কাজে লাগিয়ে সাভার উপজেলা থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি দুর করতে চাই – মোঃ তমিজ উদ্দিন মামুদনগর যুব সংঘের পুনরায় সভাপতি হলেন জনাব মোঃ আরিফুল ইসলাম এবং সম্পাদক হলেন জনাব মো: হুমায়ুন কবির। কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন

পূর্বধলায় নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালিত

  • প্রকাশের সময় : বুধবার, ৫ জুন, ২০২৪
  • ২৬৬ বার পঠিত

রাহুল সরকার পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: ‘করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা ’ অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা এ প্রতিপাদ্য ও শ্লোগানকে সামনে রেখে নেত্রকোনার পূর্বধলায় নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার বেলা ১১ ঘটিকায় বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিন করে।

পরে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা উপজেলা কৃষি অফিসার আলমগীর কবির এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা এম.এম.এ আউয়াল তালুকদার, পূর্বধলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো: শফিকুল ইসলাম খান, দৈনিক সংবাদের উপজেলা প্রতিনিধি মো: এমদাদুল ইসলাম, কৃষি সম্প্রসারন অফিসার শাহনাজ আফরোজ মনি, পল্লী উন্নয়ন কর্মকর্তা তাজবীর মুস্তফা, সাংবাদিক হাবিবুর রহমান, আজকের আরবানে স্টাফ রিপোর্টার নাহিদ আলম, দৈনিক সকালের সময়ের উপজেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল-মামুন প্রমুখ।

এসময় বক্তারা বলেন, প্লাস্টিক আমাদের পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। তাই পরিবেশ দূষণ রোধে প্লাস্টিকের যথেচ্ছ ব্যবহার বন্ধ করতে হবে। এজন্য সকল মানুষকেই সচেতন হতে হবে এবং যেখানে সেখানে ময়লা ফেলা যাবে না। কিটনাশক ও রাসায়নিক সারের পরিবর্তে জৈব সারের ব্যবহার নিশ্চিত্ব করতে হবে। বেশি বেশি করে গাছ লাগাতে হবে এবং পলিথিন ব্যাগ ব্যবহার প্রতিহত করতে হবে।তাহলেই পূর্বধলা উপজেলাকে পরিবেশগত বিপর্যয় থেকে রক্ষা করা যাবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park