1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা তারুণ্যকে কাজে লাগিয়ে সাভার উপজেলা থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি দুর করতে চাই – মোঃ তমিজ উদ্দিন মামুদনগর যুব সংঘের পুনরায় সভাপতি হলেন জনাব মোঃ আরিফুল ইসলাম এবং সম্পাদক হলেন জনাব মো: হুমায়ুন কবির। কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন

পূর্বধলায় ইউএনও কাপ টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ১১১ বার পঠিত

রুহুল সরকার পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় ‘মাদক কে না বলি, খেলার মাঠে ফিরে আসি” এই শ্লোগানে এবারই প্রথমবারের মত ইউএনও কাপ টি-১০ টুর্নামেন্ট-২০২৪ উদ্ধোধন করা হয়েছে। বুধবার (৬ মার্চ ) দুপুর ১টায় উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে এ খেলার উদ্ধোধন করেন উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার- মো. খবিরুল আহসান।

এতে বিশেষ অতিথি ছিলেন- সহকারী কমিশনার (ভুমি) নাজনীন আক্তার, অফিসার ইনচার্জ মুহাম্মদ রাশেদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী সাদিকুর জাহান রিদান, পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলী শাহীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, পূর্বধলা ক্রীড়া সংস্হার সাধারন সম্পাদক হাসানুজ্জামান রাফি, ক্রীড়া শিক্ষক সৈয়দ মেহেদী হাসান, আজকের আরবানের স্টাফ রিপোর্টার নাহিদ আলম, উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ ক্রীড়ামোদীরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)- মো. খবিরুল আহসান জানান, বর্তমান সময়ে যুব সমাজ খেলাধুলার পরিবেশ না পেয়ে অনেকাংশে মাদকাসক্ত হয়ে পড়ছে। সেই লক্ষ্যে খেলাধুলার পরিবেশ ও সুযোগ সৃষ্টিতে আমাদের এ ক্ষুদ্র প্রয়াস। তাছাড়া স্থানীয় খেলোয়ারদের মান উন্নয়ন ও উৎকর্ষ সাধনের লক্ষ্যে তাদের উৎসাহ প্রদান করার লক্ষ্যে এ আয়োজন বলে তিনি জানিয়েছেন।

উপজেলা অফিসার্স ক্লাব ও উপজেলা ক্রীড়া সংস্থা এই ক্রিকেট টুর্নামেন্ট প্রতিযোগীতার আয়োজন করে। খেলায় মোট ২৪ দল অংশ নেবে। উদ্ধোধনী খেলায় ছনধরা স্ট্রাইকার্স বনাম বৈশাখী ছাত্র সংঘ দল অংশ নেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park