1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা তারুণ্যকে কাজে লাগিয়ে সাভার উপজেলা থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি দুর করতে চাই – মোঃ তমিজ উদ্দিন মামুদনগর যুব সংঘের পুনরায় সভাপতি হলেন জনাব মোঃ আরিফুল ইসলাম এবং সম্পাদক হলেন জনাব মো: হুমায়ুন কবির। কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন

পূর্বধলায় অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ উদ্বোধন

  • প্রকাশের সময় : বুধবার, ২৯ মে, ২০২৪
  • ৯৫ বার পঠিত

রুহুল সরকার পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধিঃ নেত্রকোনার পূর্বধলায় অভ্যন্তরীণ বোরো মৌসুমের ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। আজ (২৮ মে) মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের উদ্যোগে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ উদ্বোধন করেন নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ খবিরুল আহসানের সভাপতিত্বে উপ-সহকারী কৃষি কর্মকর্তা উদ্ভিদ সংরক্ষণ মোঃ রফিকুল ইসলাম সবুজের উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা -৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন। এ সময় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক খন্দকার মুনতাসির মামুন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আইয়ুব আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ নিজাম উদ্দিন, গোহালাকান্দা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, পূর্বধলা উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ আইয়ুব আলী, ওসিএলএসডি মোহাম্মদ আবদাল হোসেন ও আরিফুর রহমান, মিল মালিক সমিতির সভাপতি মোঃ মানিক ফকির প্রমুখ। এ সময় বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের প্রধান, জনপ্রতিনিধি, কৃষক, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। চলতি মৌসুমে ৩২ টাকা কেজি দরে ২ হাজার ১৯৯ মেট্রিক টন ধান, ৪৫ টাকা কেজি দরে ১১ হাজার ১৮৬ মেট্রিক টন সিদ্ধ চাল, ৪৪ টাকা কেজি দরে ১২৪৫ মেট্রিক টন আতপ চাল সংগ্রহ করা হবে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত সংগ্রহ অভিযান চলবে। এ বিষয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক খন্দকার মুনতাসির মামুন জানান, চলতি মৌসুমে এই উপজেলার মোট ২৬ জন মিলার ধান ও চাল দিবেন। এছাড়াও কৃষক অ্যাপসের মাধ্যমে অনলাইনে কৃষকের আবেদনের প্রেক্ষিতে লটারির মাধ্যমে ধান চাল সংগ্রহ করা হবে।

                         

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park