1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা তারুণ্যকে কাজে লাগিয়ে সাভার উপজেলা থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি দুর করতে চাই – মোঃ তমিজ উদ্দিন মামুদনগর যুব সংঘের পুনরায় সভাপতি হলেন জনাব মোঃ আরিফুল ইসলাম এবং সম্পাদক হলেন জনাব মো: হুমায়ুন কবির। কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন

পরিবারের সাথে অভিমান করে চাটখিলে কলেজ ছাত্রের আত্মহত্যাঃ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৯১ বার পঠিত

মোঃ জাকির হোসেন (মনু)
বিশেষ প্রতিনিধি (নোয়াখালী)

পরিবারের সাথে অভিমান করে চাটখিলে এক কলেজ ছাত্র আত্মহত্যা করেছে। বুধবার (২৮ ফেব্রুয়ারী) সন্ধ্যায় এ কলেজ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে চাটখিল থানা পুলিশ। এই ঘটনায় নিহত কলেজ ছাত্র চাটখিল পৌর বাজারের ব্যবসায়ী সামছুল হুদার ছেলে আদনান সামি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পৌর শহরের দশানী টবগা এলাকার আবদুল করিম মিয়াজি বাড়ির সামছুল হুদা চাটখিল পৌর বাজারের ব্যবসায়ী। তিনি পরিবার নিয়ে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে ভাড়া বাসায় বসবাস করে আসছেন। তার কলেজ পড়ুয়া ছেলে আদনান সামি এক মেয়ের প্রেমে পড়ে। সে ঘটনাটি পরিবারকে জানালে পরিবার ঐ মেয়েকে পছন্দ করেনি। এবং আদনান কে ঐ মেয়ের সঙ্গে মিশতে নিষেধ করে তার পরিবার। এতে সে অভিমান করে পরিবারের সদস্যদের অনুপস্থিতিতে সিলিং ফ্যানের সাথে ফাঁস দিয়ে আজ বুধবার সন্ধায় আত্মহত্যা করে। ঐ সময় তার মা-বোন পারিবারিক কাজে মাইজদী ছিল। পরে তার বাবা বাসায় এসে রুমের দরজা ভেঙে ভিতরে ডুকে দেখেন আদনান এর মরদেহ সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত।

চাটখিল থানার এসআই আমজাদ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে। আগামীকাল বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারী) সকালে লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park